বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ইউনিভার্সিটি। সকলের শিক্ষা জীবনে একটা স্বপ্ন থাকে,,,,,,সে একদিন ইউনিভার্সিটিতে পড়বে। শিক্ষাজীবনে স্কুল জীবন আর ভার্সিটি জীবন,,, দুটো দু'রকমের মজার। এই ইউনিভার্সিটির প্রথম দিন নিয়ে অনেকের অনেক অভিজ্ঞতা আছে। তেমনি এক অভিজ্ঞতার কথা জানাবো আজ,,,,,,
,,, শুভ আর নয়ন। দুজনে ছোটবেলা থেকে খুব ভালো বন্ধু। দুজনেই গ্রাম থেকে শহরে এসেছে। লেখাপড়ায় দুজনই ভালো এবং দেখতে বেশ হ্যান্ডসাম। সব দিকেই তাদের দারুন মিল শুধু একটা দিক ছাড়া। """ মেয়েদের প্রতি আকর্ষণ"""
এদিক থেকে দুজনকে সহজেই আলাদা করা যায়। শুভ র একজন গার্লফ্রেন্ড আছে। বলা যায় তাকে হৃদয়ের সব ভালোবাসা ই দান করে দিয়েছে সে। বাকি সব মেয়েকে আপুর চোখেই দেখে সে। কোনো সুন্দর মেয়ে তাকে হায় বললে তার উত্তরটা হয় এমন,,, "হায় আপু, কিছু বলবেন।" বেচারি মেয়ে,, আপু ডাক শুনে নিজে থেকেই কেটে পরে। ,,,,,,,,,,,,,,, এবার নয়নের কাছে আসা যাক। নয়নকে এক কথায় গভীর জলের মাছ বলা যায়। একই ক্লাসের ১০ জন মেয়েকে কিভাবে পটাতে হয় সেটা তার কাছ থেকে শিখতে হবে। তার রেকর্ডের খাতাটা অনেক বড়। পরীক্ষার হলে পরীক্ষা দিতে দিতে পাশে বসা মেয়েকে পটানো তার বা হাতের খেল। ক্লাস 10 এ পৌছানোর আগেই তার গার্লফ্রেন্ড এর সংখ্যা 10 এ পৌঁছে গিয়েছিল। কতগুলো মেয়ের সঙ্গে প্রেম প্রেম খেলেছে সেটা গুনতে ও ৫-৬ মিনিট লেগে যাবে। কিন্তু এতো গুলো হওয়ার পর ও তার ভিতর ভালোবাসার ঢেউ খেলে।,,,,,,, যাই হোক, পরিচয় শেষ করে এবার রাস্তায় ফিরে আসি। ইউনিভার্সিটির পথে ২ বন্ধু,,,,, নয়নঃ দোস্ত। শুভঃ বল। নয়নঃ তোকে না,,,, লাগছে না। শুভঃ কি লাগছে না??? নয়নঃ আমার মতো স্মার্ট লাগছে। কি রে, পুরাতন জুতা পরেছিস ক্যান? গত পরশু যে জুতাগুলো কিনলি সেগুলো কই? শুভঃ আরে এগুলো তো খুব বেশি পুরাতন হয় নি। নতুন কিনছি সেটা কদিন পরে পড়বো। নয়নঃ আরে খ্যাত, আজকে ভার্সিটিতে প্রথম দিন।।।। শুভঃ তো????? নয়নঃ তো মানে? কত স্মার্ট স্মাট শহরের মেয়ে থাকবে। কোথায় স্মার্ট হয়ে আসবি তা না,,, খ্যাত হয়ে আসছে। শুভঃ লাথি মাইরা তোরে নেটওয়ার্কের বাইরে ফেলাই দিমু। ৪৭ টা তো করলি, আর কত????? নয়নঃ ও এখনও ফিফটি হয় নাই না???? শুভঃ চুপ কর শালা, ক্রিকেট খেলতে নামছিস নাকি??? নয়নঃ আরে ক্রিকেটের চেয়ে এই খেলায় অনেক মজা বুঝলি। শুভঃ তুই বড় হয়ে হবি,,,, একটা প্লেবয়। নয়নঃ (শুভকে টান দিয়ে) জলদি চল। শুভঃ এই টানবি না,,,,,,, একসময় দুজনে ভার্সিটির গেটে পৌছল। নয়নঃ দাঁড়া। শুভঃ এখানে দাড়াঁলি ক্যান, ভিতরে যাই চল। নয়নঃ আরে দাঁড়া তো। জীবনে অনেক স্বপ্ন ছিল জানিস একদিন ভার্সিটি তে পড়বো, সুন্দর সুন্দর মেয়েরা আশেপাশে থাকবে, উফ আজ আমি সেই ভার্সিটির সামনে,,,, নাচতে ইচ্ছে করছে। (এমন সময় এক ছেলে বাইক নিয়ে ভার্সিটিতে ঢুকতে দেখে তাড়াহুড়ো করে দুজনে ভার্সিটির ভেতর ঢুকে গেলো। নয়ন নিজেকে ভার্সিটির ভেতর দেখে রেগে আগুন হয়ে গেলো।) নয়নঃ শালা,,, আসার আর সময় পেলি নাহ। ধুর শালার জন্যে একটা সেলফি ও তুলতে পারলাম না। ইচ্ছে করছে,, (হঠাৎ একটা মেয়েকে দেখে) হাই!!! শুভঃ ন্যানোসেকেন্ডের মধ্যে মুড পাল্টে ফেললি। মেয়ে দেখার সাথে সাথে রাগী মুখে হাসি। নয়নঃ আমাকে দেখে শেখ। শুভঃ শেখা লাগবে না, চল। নয়নঃ (সামনে একটা মেয়ে দেখে) হাই!! শুভঃ তুই কি এবার যাবি। নয়নঃ আচ্ছা চল। ( দুই বন্ধু রুমের দিকে এগোচ্ছিলো। হঠাৎ নয়ন দেখলো একটা সুন্দর মেয়ে সিঁড়ির দিকে এগিয়ে আসছে।) নয়নঃ পেয়ে গেছি। শুভঃ কি পাইলি?? নয়নঃ পটানোর মতো মেয়ে। শুভঃ তো এখন কি করতে হবে?? নয়নঃ এখানে দাঁড়া, আমি কথা বলছি। শুভঃ মানে কি?? (নয়ন মেয়েটার দিকে এগিয়ে গেলো। দুজনে একসাথে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো।) নয়নঃ একটা কথা বলতে পারি? মেয়েটিঃ জ্বি, বলেন । নয়নঃ আমার বন্ধু বলছিলো একটি ছেলে এবং মেয়ে যখন একসাথে সিঁড়ি দিয়ে উঠে, তখন মেয়েটি যদি ধীরে ধীরে পা ফেলে তার মানে হলো মেয়েটি চায় ছেলেটা তাকে কিছু বলুক, কথা টা কি সত্য????? মেয়েটিঃ তার আগে এটা বলুন ছেলেটা যদি ধীরে ধীরে পা ফেলে তার মানে কি?? নয়নঃ ছেলেটার পায়ে ব্যথা। মেয়েটিঃ হোয়াট? নয়নঃ না মানে আমার পায়ে ব্যথা, তাই ধীরে ধীরে হাঁটছি। মেয়েটিঃ কিন্তু আমি তো দেখলাম আপনি খুব জোরে জোরে হেঁটেে এলেন। নয়নঃ কককই না তো। (মেয়েটি মুচকি হেসে চলে যেতে লাগলো) নয়নঃ আপনার হাসিটা খুব সুন্দর ( বলে হাসতে লাগলো নয়ন) মেয়েটিঃ কিন্তু আপনারটা খুব বাজে। নয়নঃ এ্যা,,,,,,,,,, পরের পর্ব শীগ্রই আসছে
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now