বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
১. পীথাগোরাস গ্রীক গণিতবিদ পীথাগোরাস জ্যামিতিতে তার উদ্ধৃত ‘পীথাগোরাসের উপপাদ্য’ এর জন্য বিখ্যাত। যেটা আমরা কম বেশি সবাই জানি। কিন্তু তার কিছু অদ্ভুত, মনগড়া নীতি বা বিশ্বাস ছিল। পীথাগোরাস নিরামিশভোজী ছিলেন। কিন্তু তিনি শিম খেতেন না, এমনকি তিনি শিমগাছও কখনও স্পর্শ করতেন না। তার এই মতবাদের কোন সুনির্দিষ্ট ভিত্তি কিন্তু ছিল না। তবে জনশ্রুতি অনুসারে তার মৃত্যুর জন্য সেই শিমকেই আংশিক দায়ী করা যায়। যখন হত্যাকারীরা তাকে আক্রমণ করে ও তাকে ধাওয়া করে, তখন তিনি বাসা থেকে দৌড়ে বেড়িয়ে যান। কিন্তু তার সামনে পড়ে একটি শিমের বাগান। তখন তিনি মনে মনে সিদ্ধান্ত নেন, শিমবাগানে প্রবেশের চেয়ে তার মরাই ভাল। ততক্ষণে হামলাকারীরা তাকে ধরে ফেলে এবং তার শিরশ্ছেদ করে হত্যা করে। তবে এই হামলার কারণ এখনও অজ্ঞাত ।
২. হাইজেনবার্গ জার্মান পদার্থবিদ ওয়ার্নার হাইজেনবার্গ তার সময়ের অন্যতম সেরা একজন তাত্তিক পদার্থ বিজ্ঞানী ছিলেন। কোয়ান্টাম বলবিদ্যায় তার আবিষ্কৃত বিখ্যাত অনিশ্চয়তা নীতির সমীকরণ ১৯২৭ সালে প্রকাশিত হয়। যে সমীকরণ পরমাণুর অভ্যন্তরীণ ক্ষুদ্র কণিকাগুলোর সামান্য পরিসরে তাৎক্ষণিক ধর্ম বা আচরণ ব্যাখ্যায় ছিল যুগান্তকারী উদ্ভাবন। তবে পরিতাপের বিষয় ব্যবহারিক পদার্থ বিজ্ঞানে তার জ্ঞান ছিল প্রায় শূন্যের কোঠায়। এমনকি এই কারণে তিনি ডক্টরেট ডিগ্রি পান নি। ডক্টরেট ডিগ্রি কমিটির প্রধান প্রফেসর তাকে জিজ্ঞাসা করেন ব্যাটারি কীভাবে কাজ করে। তিনি উত্তর দেন, এই বিষয়ে তার কোন ধারণা নেই।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now