বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

পিঁপড়া ও ঘাসফড়িং

"ছোটদের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Raihan Kabir (০ পয়েন্ট)

X গ্রীষ্মের এক চমৎকার দিনে ঘাসফড়িং তার ভায়োলিনটি নিয়ে গান গাইছিলো, নাচছিলো আর খেলা করছিলো মনের আনন্দে। হঠাৎ সে দেখতে পেলো একটা পিঁপড়া অনেক কষ্ট করে খাবার বয়ে নিয়ে যাচ্ছে। ঘাসফড়িং পিঁপড়াকে বললো, ‘ এতো কষ্ট করছো কেন ভাই? এসো আমরা খেলা করি, গান গাই, নাচি’। ‘আমাকে অবশ্যই এখন শীতের জন্য খাবার সঞ্চয় করে রাখতে হবে। তুমিও সময় নষ্ট না করে খাবার সংগ্রহ করে রাখো বন্ধু’-পিঁপড়া বললো। ‘আরে শীতকাল আসতে তো এখনো অনেক দেরী, ওসব নিয়ে চিন্তা করোনা ‘- ঘাসফড়িং হাঁসতে হাঁসতে জবাব দিলো। পিঁপড়া কোন কথা না বলে খাবার নিয়ে তার বাড়ির দিকে রওনা হলো। গ্রীষ্ম শেষে শীত এলো জাঁকিয়ে। ক্ষুধায় কাতর ঘাসফড়িং কাঁপতে কাঁপতে পিঁপড়ার বাড়ি এলো। ‘আমায় কিছু খেতে দেবে ভাই’-ঘাসফড়িং বললো পিঁপড়াকে। ‘তুমি যদি সেদিন আমার কথা শুনতে তাহলে আজ তোমাকে আমার কাছে আসতে হতোনা আর ক্ষুধায় কষ্ট পেতে হতোনা ‘-পিঁপড়া বললো আর দরজা বন্ধ করে দিলো।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯০ জন


এ জাতীয় গল্প

→ পিঁপড়া ও ঘাসফড়িং
→ পিঁপড়া ও ঘাসফড়িং

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now