বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

পিচ্চি বয়ফ্রেন্ড

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান জাহিদুল ইসলাম (০ পয়েন্ট)

X এই নীলাদ্রীমা আর কত ঘুমাবি তুই,উঠ এবার।কলেজে যেতে হবে না?পরে তো পাঁজি মেয়ের মতো তোর পাপাকে বলবি আম্মু ডেকে দেইনি বলে কলেজে যেতে পারিসনি। . . উফফফ আম্মু!তুমি কখনো দেখেছো আমি পাপাকে তোমার নামে নালিস করেছি?ঘুম ঘুম চোখে বললাম। . কেনো মনে নেই সেদিনই তো বললি আমি তোকে বৃষ্টিতে ভিজতে ছাদে যেতে দেই নি।আমি তো তোর ভালোর জন্যই বাধা দিয়েছিলাম।আর সেটা আমার দোষ হয়ে গেছিলো। . স্যরি আম্মু ভুল হয়ে গেছে আর পাপার কাছে নালিশ করবো না এই কান ধরছি। . -আচ্ছা ঠিক আছে আর ঢং করতে হবে না।উঠে ফ্রেশ হয়ে খেতে এসো।আমি নাস্তা রেডি করছি। -আচ্ছা তুমি যাও,আমি ফ্রেশ হয়ে আসছি।তারপর ফ্রেশ হয়ে একদম কলেজের জন্য রেডি হয়ে নাস্তা করতে গেলাম।গিয়ে দেখি পাপা আমার জন্য খাবার সামনে নিয়ে অপেক্ষা করে বসে আছে। . আমার রাজকন্যার ঘুম কি ভাঙ্গতে চায় না?পাপা কখন থেকে খাবার নিয়ে বসে আছে তার কি কোনো খেয়াল আছে? . স্যরি পাপা আজ একটু লেইট হয়ে গেলো প্লিজ রাগ করোনা।আর কখনো লেইট হবে না। . আমি কি আমার রাজকন্যার উপর রাগ করতে পারি?এই বলে পাপা আমায় নিজের হাতে নাস্তা খাইয়ে দিলো।ছোট বেলার অভ্যাস পাপার হাতে নাস্তা করা।খাওয়া শেষ করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। . . আমি নীলাদ্রীমা,একাদশ শ্রেনীতে পড়াশুনা করি,ভাই বোন কেউ নেই,বাবা মায়ের খুব আদুরে একমাত্র মেয়ে আমি। বলতে গেলে পাপার রাজকন্যা আমি।তাই পাপা আমায় রাজকন্যা বলেই ডাকে। . . আমাদের বাসা থেকে কলেজ খুব বেশি দূরে নয়,তাই আমি প্রতিদিন হেটেই কলেজে যাই।আজ ও হাটছিলাম, হঠাৎ দেখি পাশের বাসার আন্টির হাত ধরে তার ছেলে অন্তু স্কুল থেকে ফিরছে।ওকে দেখলেই দুষ্ট বুদ্ধি মাথায় চাপে তাই ও আমার দিকে তাকাতেই ওকে চোখ মারলাম। . . -আম্মু ও আম্মু দেখো পরী আমায় চোখ মারলো।এখন আমি চোখ মারলেই তো তোমরা বলবে আমি বখাটে।(পিচ্চি হলে কি হবে বুড়োদের মত এক একটা কথা বলে) . -কি বলিস তোকে ও বখাটে বলবে কেনো?তুই তো বাচ্চা ছেলে। . -আমায় বাচ্চা বলো না,আমি তো পরীকে হেব্বি লাভ করি তুমি জানো না? . -এই কি বলিস তুই? তোর বয়স কত আর ওর বয়স কত দেখছিস তুই?তুই পড়িস ক্লাস টু তে আর নীলাদ্রী ইন্টারে,তাছাড়া তোর মত ফাজিলের সাথে কি ও প্রেম করবে নাকি? . -করবে করবে।তুমি দেখে নিও,পরী তোমার বউ মা হবে, তাই তো পরী আমাকে চোখ মারলো।বুঝোনা কেনো তুমি? . -তাই বুঝি?আচ্ছা তাহলে তোর পরীকে আজ থেকে বউ মা বলে ডাকবো কেমন? . -আমি একটু দূর থেকে ওদের কথা গুলো শুনছিলাম।ওর এই পাঁকা পাঁকা কথা গুলো বেশ লাগে আমার,আর পরী বলে ডাকাটা আরো ভালো লাগে, এর জন্যই ওর সাথে মজা করি,দুষ্টুমী করি।পিচ্চিটা আমায় পরী বলে ডাকে।পরী বলে ডাকার পেছনে একটা গল্প রয়েছে। . . বেশ কিছু দিন আগে অন্তুর কাজিন মানে আমার ফ্রেন্ড ফারিয়ার এর বিয়ে ছিলো।ফারিয়ার বিয়ের গায়ে হলুদে বেশ সেজেছিলাম।শাড়ি ও পড়েছিলাম।কিন্তু প্রবলেম হলো আমি আবার শাড়ি পরে হাটতে পারিনা,তাই শাড়ি পরে হাটতে গিয়ে হুচোট খেয়ে ওই দুষ্ট পিচ্চি মানে অন্তুর সাথে গিয়ে ধাক্কা খাই।আর সেই ধাক্কায় অন্তু পরে যায়। . . -এই মহিলা আপনে কে হু?এত বড় একটা মানুষ চোখে দেখতে পাননা?আমায় তো আলুভর্তা করে ফেলছিলেন এখন।আমার কোমড়টা মনে হয় গেছে,এখন আমি ডান্স করবো কি করে?কত শখ ছিলো আপুর বান্ধুপীদের সাথে নাচবো আজ।(অন্তু) . -আমি অন্তুকে হাত ধরে তুলতে তুলতে বললাম,স্যরি ভাইয়া,তোমাকে দেখতে না পেয়ে তোমাকে ব্যথা দিয়ে ফেললাম।আচ্ছা তোমার কোমড় ঠিক হলে আমি তোমার সাথে কাপল ডান্স করবো কেমন?(একটু দুষ্টুমীর সাথে বললাম)এমা!ছেলে দেখি আমার দিকে হা করে তাকিয়ে আছে। . -আমি তো কইন্যা দেখছি না রে দেখছি একখান পরী। -এই কি বললি? -আমি তো পরীর সাথে ধাক্কা খাইছি।এই পরী তুমি আমাকে বিয়ে করবা? -এই পিচ্চি কি বলিস এগুলো?আমি তোর চেয়ে কত বড় তুই দেখছিস? -আরে বড় হও তাতে কি হইছে?প্রেম কি আর বয়স দেখে হয় নাকি।আর তুমি মুভিতে দেখোনা নায়ক নায়িকা সাথে ধাক্কা খেয়ে প্রেমে পরে যায়। . . এই পিচ্চির কথা শুনে আমি পুরাই থ!কি বলে এই ছেলে। ওকে নাকি আমি বিয়ে করবো।সেই গায়ে হলুদ এর দিন থেকে বিয়ে শেষ না হওয়া পর্যন্ত আর পিছু ছাড়েনি আমার।তবে ওর মত কিউট বাচ্চার দুষ্টমি গুলো সেই লাগে আমার কাছে।তাই আমি ও ওর সাথে দুষ্টুমি শুরু করি কিন্তু ওর সাথে প্রেম করতে রাজি হইনি বলে ও ভিষন রাগ করেছিলো। . . তারপর থেকেই ওকে দেখলে ওর রাগ ভাঙ্গানোর জন্য দুষ্টুমি করি।মজা করি,আর তার একই কথা পরী কেনো প্রেম করে না তার সাথে আবার দুষ্টুমি কেনো করে।এর জন্যই আজ সে বললো যে তাকে নাকি বখাটে বলবো। . . ওর আম্মুর হাত ছেড়ে দৌড়ে আমার কাছে চলে আসলো। -এই পরী, তুমি আমায় চোখ মারলে কেনো?তুমি কি আমায় ভালোবাসো? -এই কি বলিস তুই, তোর মত পিচ্চিকে ভালোবাসবো কেনো? -তাহলে আমার মত পিচ্চিকে চোখ মারলে কেনো তুমি? -কখন চোখ মারলাম তোকে? -এই পরী মিথ্যা বলবানা।তুমি আমার সাথে প্রেম না করলে আমি এখন লোক ডেকে বললো এই মেয়েটা আমায় ইভটিজিং করছে। -হায় হায় কি বলিস তুই?আমি মেয়ে হয়ে তোকে ইভটিজিং করছি?এটা বলতে পারলি তুই? -তাহলে বলো তুমি আমাকে ভালোবাসো। -ব্লাকমেইল করা হচ্ছে না! -বলোনা পরী তুমি আমার গার্লফ্রেন্ড হবা,আমার কত দিনের শখ তুমার মত একটা পরী আমার গার্লফ্রেন্ড হবে আমাকে ফুসকা খাওয়াবে,চকলেট কিনে দিবে। -এই তোর বয়স কত যে কত দিনের শখ বলছিস? -কত মানে আট বছর। -এখনো তো ভালো করে কথা বলতে শিখিস নি,আবার এত শখের কথা বলছিস। -আমি কিন্তু কান্না করবো এখন। -আচ্ছা কাদঁতে হবেনা।আমি রাজি এখন আর লোক ডাকবি না তো? -না (হি হি হি করে হেসে দিলো) -হি হি হি ওকে ওকে,আজ থেকে আমি তোর গার্লফ্রেন্ড আর তুই আমার পিচ্চি বয়ফ্রেন্ড। -উম্মাহ পরী বউ। -ওরে দুষ্টু পিচ্চি বয়ফ্রেন্ড রে আমার। ______________★_______________ বিঃদ্র:-ভুলত্রুটি ক্ষমার চোখে দেখবেন।আর আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য গল্প লিখি।তাই কোনো বাজে মন্তব্য না কে আমাদের ভুলগুলো ধরিয়ে দিবেন।পরবর্তীতে সেটা সুধরে নেওয়ার চেষ্টা করবো।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৫৩ জন


এ জাতীয় গল্প

→ পিচ্চি বয়ফ্রেন্ড

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now