বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

পহেলা বৈশাখ

"ফ্যান্টাসি" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sayemus Suhan (০ পয়েন্ট)

X প্যাকেটের পান্তা খেয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লো দীপু ... ১০ টার মধ্যে ভার্সিটি পৌঁছাতে হবে ... এই বৈশাখের পহেলা দিনে নীলাকে অপেক্ষা করিয়ে রাখার কোন মানেই হয় না... .. .. "অ্যাই খালি !! যাবে ??" "কই যাইবেন ??" "ভার্সিটি গেইট ... কত ??" "আশি ট্যাকা !!" "কী !! মজা লও মিয়া ??" "আইজকা উৎসবের দিন ... একটু বেশি দিয়েন !!" "৫০ টাকা ভাড়া ... তুমি তো মিয়া ডাকাত !!" "গরিব মানুষ ... একটা দিনই তো চাইছি মামা ..... .. .. দীপু আশেপাশে কোন রিকশা দেখলো না ... সময় ফুরিয়ে যাচ্ছে ... উপায় না পেয়ে ঐটাতেই উঠে বসলো !! ... ... ... .. .. ... ... ... যাক, ১০ টা বাজতে আরো ৫ মিনিট বাকি ... অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছে সে !! "এই নাও ভাড়া !!" "কত দিলেন ??" "৫০ টাকা !!" "আমি তো ৮০ চাইছিলাম !!" "মগের মুল্লুক পাইছো ?? যা চাবা তাই দিবো ??" "আইজকা পহেলা বৈশাখের দিন ... আপনেরা কয়টা ট্যাকা বেশি দিলে আমরাও একটু......" "পকেটে টাকা নাই ... আর তোমার এইসব লেকচার শুনার টাইম নাই !!" . দীপু দ্রুত হেঁটে চলে যায় নীলার দিকে ... সাদা রঙের ড্রেসে নীলাকে পরীর মত লাগছে ... কালো পাঞ্জাবিতে দীপুকেও সেরকম লাগছে !! . "চলো KFC তে যাই, খাই পরে মেলায় যাবো !!" "ব্যাপক টাকা পাইছি আজকে ... পুরা ৩০০০ টাকা !!" "জোস !!" ওরা হাসিমুখে KFC তে ঢুকে যায় !! ... ... ... রিকশাচালক আজমত মিয়ার দৃষ্টি ঝাপসা হয়ে আসে ... ঝাপসা চোখে তাকিয়ে সে দেখে, বছরের প্রথম দিন সে তার ছেঁড়া শার্টটা গায়ে দিয়ে বাসার দিকে যাচ্ছে ... সামনে তার স্ত্রী হাসিমুখে দাঁড়িয়ে আছে ... তার পরনেও ছেড়া ময়লা শাড়ি !! . "আব্বা কি আনছো ?? ও আব্বা !!" "আব্বা... তুমি না কইছিলা বৈশাখীর দিন বেলুন আনবা ??" "তোমার ছোট মাইয়াটা কানতাছে সকাল থেইকা ... তুমি ওর জন্য মুরগি আনবা কইছিলা দেইখা ভাত খায় নাই সারাদিন ... আনছো ??" প্রশ্নগুলার উত্তর দিতে পারে না সে !! আজমত মিয়ার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে ... এমন দিনেও হাড়ভাঙ্গা খাটুনির পর কেউ ২০ টা টাকা বেশি দিতে চায় না ... কেউ না !! পৃথিবীতে পহেলা বৈশাখ- সবার জন্য বোধহয় আনন্দ দিয়ে আসে না !!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৬ জন


এ জাতীয় গল্প

→ পহেলা বৈশাখের স্মৃতি
→ পহেলা বৈশাখ
→ পহেলা বৈশাখ
→ নিম্ন মধ্যবিত্তের পহেলা বৈশাখ

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now