বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

পেটুক মেহমান

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Suborna Akhter Zhumur (০ পয়েন্ট)

X গ্রামের এক মহিলা ডাক্তারের কাছে যাওয়ার জন্য বের হল। একেতো অজপাড়াগা, আবার মহিলা ছিলেন খুবই মোটা। তাই যেহেতু রাত ঘনিয়ে এসেছে,আর ডাক্তারখানা আরো অনেক দূরে তাই সে তার দূরসম্পরকের এক আত্নীয়ের বাসায় রাতটা কাটানোর জন্য গেল। দিনটা ছিল কুরবানির পরের দিন। সেই বাসায় সেদিন রুটি পিঠা আর গরুর গোশত রান্না হয়েছিল। যেহেতু, তারা পরিবারের সদস্য অনেকজন তাই প্রচুর পরিমাণে বানিয়েছিল। তার ভাবল মেহমানকে আগে খাইয়ে তারপর তারা খাবে। প্রথমে তারা বিশাল এক ঝুড়িতে করে রুটি মেহমানের সামনে রেখে গোশত আনতে গেল। নিয়ে এসে দেখে সব রুটি শেষ। গোশত রেখে আবার রুটি আনতে গেল। এবার ফিরে এসে দেখে সব গোশত শেষ। এভাবে একবার রুটি একবার গোশত আনতে আনতে যখন পাতিলের সব গোশত আর সব রুটি শেষ হয়ে মাত্র একটি রুটি বাকি আছে তখন মেহমান বললেন যে, তিনি আর খেতে পারবেন না। বাসার মালিক তাচ্ছিল্য করে বললেন, "কিছুই তো খেলেন না।" তখন মেহমান মহিলা বললেন, "দয়া করে কিছু মনে করবেন না, আসলে আমার পেট ফাঁপা আর পেটে সমস্যা না থাকলে আপনার অনুরোধ রাখতে পারতাম। এই সমস্যার কারণে কিছুই খেতে পারছিনা, তাইতো ডাক্তার দেখাতে এসেছি"। তার কথা শুনে ঐ বাসার সবাই ভাবতে থাকল পেট খারাপ নিয়ে যে এত খেতে পারে পেট খারাপ না থাকলে সে ঠিক কতোটা খেতেন।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৭ জন


এ জাতীয় গল্প

→ পেটুক মেহমান
→ পেটুক মেহমান

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now