বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে, আমাদের শরীরের প্রত্যকটি অঙ্গের বিশেষ গুরুত্ব ও প্রয়োজনীতা রয়েছে। একটি অপরটির ওপর নির্ভরশীল। বাঁচতে হলে একে অন্যের সাহায্য নিতে হয়। পেট ও পায়ের গুরুত্ব সম্পর্কে ঈশপ একটি গল্প লিখেছেন। গল্পটি তোমাদের শোনাচ্ছি।
একদিন পেট আর পায়ের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল- কার শক্তি বেশি তা নিয়ে। পা পেটকে বলল, তোমাকে আমি বহন করে নিয়ে বেড়াই। তাই তোমাকে স্বীকার করতেই হবে যে, আমারই শক্তিই বেশি।
পেট বলল, আমি খাবার খেয়ে হজম করি, তোমায় পুষ্টি জোগাই, তা না হলে তুমি হাঁটতে পারতে কি করে?
পা বলল- আমি পায়ে হেঁটে খাবার জোগাড় করি বলেই তো তুমি খাদ্য পাও।
পেট বলল- আমি তো তোমাকে পায়ে হাঁটার শক্তি জোগাই। আমি শক্তি না জোগালে তুমি কেমন করে হাঁটতে?
পা ও পেট এভাবে নানা যুক্তি দিয়ে নিজেদের শক্তিশালী প্রমাণের চেষ্টা করলেও তারা শেষ পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয় জীবন বাঁচানোর জন্য তার দুজনেই সমান গুরুত্বপূর্ণ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now