বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ছোটরানি কুসপন দেখে সোনার খাটে বসে বসে ভাবছে। এমন সময় রাজা এসে খবর দিলেন- আরে রানি শুনেছ,বরোরানির নাকি ছেলে হবে। অনেক ভাবনা ছিল রাজসিংহাসন কাকে দিবো,এতদিনে ভাবনা ঘুচল! যদি ছেলে হয় তাকে রাজা বানাব,আর যদি মেয়ে হয় তবে বিয়ে দিয়ে জামাইকে রাজা বানাব। রানি বললেন- পারিনে বাপু,তোমার জালায় বাঁচিনে, পরের ভাবনা! রাজা বললেন- সে কি রানি? এত সুখের দিনে এমন কথা কি মুখে হয়? রাজপুএ কোলে পাব,রাজসিংহাসনে রাজা করবো,একথা শুনে কেন মুখভার করছ? রাজবারিতে সবার মুখে হাসি, তোমার মুখ ভার কেন? রানি বললেন- আর পারিনে! কার ছেলে রাজা হবে, কে সিংহাসনে বসবে, এত ভাবনা ভাবতে পারিনে। নিজের জালায় মরি, পরের ছেলে মরলো কি বাঁচলো তার খবর রাখিনে। এই বলে ছোটরানি ঝমঝমিয়ে একদিকে চলে গেল। রাজার এতে অনেক রাগ হলো। রাজা রানিতে বিরোধ হয়ে গেল। রাজা আর ছোটরানির মুখও দেখলেন না। ছোটরানির ওপর থেকে রাজার মন থাকলোনা। শুধু বরোরানির কথা ভাবতে লাগলেন।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now