বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
এমনি করে দশটি বছর কেটে গেল। রাজা বানরকে বলল-দশ বছরতো কেটেই গেল,এখন ছেলেকে দেখাও!বানর বলল- মহারাজ,আগে ছেলের বৌ কর,তারপর বিয়ে দাও,তারপর ছেলের মুখ দেখো! এখন ছেলেকে দেখলে অনেক বিপদ হতে পারে। বানরের কথায় রাজা নানান দেশে খোঁজ নিয়ে ভালো মেয়ে দেখলো ছেলেকে বিয়ে দেবে বলে। বানরকে বলল- ছেলের বৌ দেখে এসেছি,কালকেই আমি আমার ছেলে বিয়ে দেব। বানর বলল- তবে মহারাজ,আজকে মায়ের দুয়ারে বেহারাদের পালকি আনতে বল। রাজা বললেন- দেখো বাপু,কালকে যদি ছেলেকে দেখতেনা দাও তবে খারাপ হবে। বানর বলল- মহারাজ,সে ভাবনা নেই। আপনি এখন বেহাই বারি যান,আমরা কাল বর নিয়ে যাব। বরোরানি ছেলের বিয়ের কথা শুনে শুধু কাদঁছেন আর ভাবছেন- ছেলেই নেই,আর এদিকে চলছে বিয়ের আয়োজন। আমি রাজাকে কিভাবে ছেলে দেখাব। এখন ছেলে কোথায় পাই। তার চেয়ে বরং আসল কথা রাজাকে বলে দেই,নইলে রাজা যখন জানবে আমার কোন ছেলে নেই তবে আমাকে রাজা মেরে ফেলবে।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now