বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
পাত্রপক্ষ আর আমি মুখোমুখি বসে আছি।
পাত্রের মা এবং খালা টপাটপ প্রশ্ন করে যাচ্ছে,
-তুমি রান্না পারো?
মায়ের দিকে একবার তাকিয়ে বললাম,
-হ্যা পারি।
-কি কি রান্না পারো?
-ডিম ভাজি পারি।
আর কি পারো?
-আর কিছু পারি না।
এই উত্তর শুনে পাত্রের মা একটু অবাক হয়ে পাত্রের খালার দিকে তাকালেন।
পাত্রের খালার মাথায় মনে হচ্ছে আকাশ ভেংগে পড়েছে।চোখ বড় বড় করে একবার আমার দিকে একবার সম্ভাব্য শাশুড়ি মার দিকে তাকাচ্ছে।
'এইদিকে আমার সাজুগুজু করে অনেকক্ষন থাকলে প্রচুর অস্বস্তি হয়, সেই মারাত্মক রকমের অস্বস্তি শুরু হয়ে গেছে। আর সাজানোর সময় যে সাজায় তার উপর দিয়া ছোটখাটো ঝড় বয়ে যায়। এত কষ্টের পরেও খুব ভদ্রভাবে বসে আছি।'
"আর উনারা দুইবোন মিলে কি বিড়বিড় করে বলছে। ইচ্ছা হচ্ছে সামনের চায়ের কাপ থেকে চা দিয়ে মুখজোড়া ধৌত করে দেই।"
তারপর আবার প্রশ্নপর্ব,
-তা মা আর কি কি পারো তুমি।
-কথা বলতে পারি, খাইতে পারি, হাটাচলা করতে পারি, বাইরে ঘুরতে পারি আরো অনেক কিছুই পারি এই মুহুর্তে মনে পড়ছে না আন্টি।
একদমে সব কথা বলার পর মহান পাত্রের দিকে চোখ যায়। দেখে মনে হচ্ছে ব্যাটারিচালিত কোনো কথাবলা পুতুল জাতীয় কিছু দেখেছে আর অবাক হয়ে তাকিয়ে আছে।
ঠিক তখনই আমার মনে হলে ব্যাটাকে একটা চোখ টিপ মারলে কেমন হয়! যেই ভাবনা সেই কাজ, মেরে দিয়েছি চোখ। ব্যাটা লজ্জা পেয়ে আকাশ বাতাস দেখা শুরু করেছে। যদিও রুমে উপরের দিকে লাইট ফ্যান ছাড়া কিছু নাই।
আমার উত্তর শুনে মনে হচ্ছে উনারা কিছুক্ষনের মধ্যেই এই বিশেষ মুহুর্তের সমাপ্তি ঘোষণা করবে।
তখন মনে হলো এইভাবে উনারা আমাকে রিজেক্ট করতে পারে না। নেহিইইইইই......
ঠিক তখনই মাথায় আসলো আমার কিছু কথা ছিল,
পাত্রের বাবা সম্মতি দিয়ে বললো, "হ্যা মা বলো"
পাত্রের দিকে চোখ ঘুরিয়ে বললাম আমি উনাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই।
(পাত্র দেখি ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে শুনেই)
এতক্ষনে আমি পারমিশন পেয়ে গেছি।
-আপনি কি কি পারেন?
-পাত্র চুপ।
-আচ্ছা আমি অপশন দিচ্ছি।
-রান্না পারেন?
-মাথা নেড়ে না বলেছে।
-গান গাইতে পারেন?
-না
-কবিতা লিখতে বা আবৃত্তি করতে পারেন?
-না
-কবিতা পড়েন?
-না
-বই পড়ার অভ্যাস আছে?
-না। ( লাজুক ভংগিতে)
(মনে মনে কি গালি দিবো বুঝতে না পেরে বিড়বিড় করে বললাম মগা কোনহানের)
ওপাশ থেকে পাত্রের খালা বলে উঠলো, "এগুলা দিয়ে কি সংসার চলবে?"
-না আন্টি। এগুলা মনের খোঁড়াক।
মনে হলো মুখ ভেংচি দিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়েছে।
উপরোক্ত কাহিনি টুকু করি একটাই কারনে যাতে উনারা রিজেক্ট করার বদলে আমি উনাদের রিজেক্ট করতে পারি। এগুলো ছোটখাটো হাতিয়ার বানাইলাম আরকি।
এবার সমাপ্তি ঘোষনার পূর্বে আমি পাত্রের দিকে তাকিয়ে বললাম, "আমার এসব না হলে চলবে না তাই বিয়েতে রাজি হতে পারলাম না, দুঃখিত।"
#পাত্রপক্ষ
তানিয়া নাজনীন
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now