বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

পাশের বাসার মেয়েটি : ২য় পর্ব

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মোঃ ছহিনুর রহমান বিন মনির (০ পয়েন্ট)

X ((আমি ওর সাথে রাগ দেখাই তার অন্য একটা কারণ আছে,,)) তিনমাস আগে আমি একদিন ওর বাসার নিচ দিয়ে যাচ্ছিলাম, আর ও তখনই আমাকে লক্ষ্য করে ছাদে থেকে পঁচা পানি একেবারে আমার শরীরে ইচ্ছে করে ঢেলে দেয়। . উফফফ কি গন্ধই না ছিলো,,, কথাটা মনে পরলে আজও আমার বমি আসে। যখন পানি দিছিলো আমার উপর তখন আমি ওর দিকে তাকাই আর ও আমার দিকে তাকিয়ে পিশাচীনির মতো হাহাহা করে হাসছিলো। . আগে জানতাম, আদরে বাঁদর হয় কিন্তু এখন দেখি কারও আদর না পাইলেও বাঁদর হয়। তাই ভাবছি, যখন এর প্রতিশোধ নিতে পারবো তখন আমি ওর সাথে একটু মিষ্টি মিষ্টি কথা বলবো। . অতঃপর অন্ধকার নেমে আসলো, আর আমিও খাওয়া শেষ করে কিছুক্ষণ ফেসবুকিং করে ঘুমিয়ে গেলাম। . ঘুম ভাঙলো সকাল ১০ টায়, ঘুম থেকে চোখ মেলে এপাশ থেকে ওপাশে ফিরতেই আমার চোখ কপালে উঠে গেল। আরে এই মেয়েটা আমার ঘরে এসে আমার ফোন দিয়ে আমার আইডি চালাচ্ছে,, আমি ম্যাসেঞ্জারের শব্দ পাচ্ছি। . - আরে এই আমার ফোনে কি করছেন?(আমি) - আহহহহ ( ভয় পেয়ে চিৎকার দিয়ে ফোনটা রেখে দৌড়ে পালিয়ে গেল) . আমি বিছানা ছেড়ে লাফ দিয়ে উঠে আমিও ওর পেছন পেছন দৌড় দিলাম,, দৌড়ে ড্রয়িংরুমে এসে দেখি আম্মু আপেল কাটতাছে,, - আম্মু ওই মেয়েটা কই?(আমি) - কি হইছে? ও দৌড়ে পালালো কেন?(আম্মু) - ও আমার ঘরে গেল কার সাহসে?(আমি) - যেতে চাইছিল তাই আমি পারমিশন দিছি। - ইইইইই,, তুমি আমার আম্মু হয়ে আমার সাথে শত্রুতা শুরু করছো, ধ্যাত্ ( ফ্রেস হতে চলে গেলাম) . কেমন লাগে,, আম্মু এখন আমাকে সাপোর্ট না দিয়ে ওই মেয়েকে সাপোর্ট দেয়,, কোথাকার কে না কে দুদিনের মেয়ে,, আম্মু তাকে নিয়ে মাথায় করে নাচতেছে,, ওকে এতো মাথায় তোলার কি আছে? আর হ্যাঁ ওর নাম বলতে ভুলেই গেছি,, ওর নাম হলো তানহা। . কয়েক দিন পর বিকেল বেলা,,, রুমে বসে ল্যাপটপ দিয়ে গেমস খেলতেছি আর তখনই রুমের দরজায় কড়া নাড়ার শব্দ পেলাম। - আসতে পারি? ( তানহা) - আসুন ( রাগি কণ্ঠে) - আপনার পাশে একটু বসি?(তানহা) - কেন? - না, এমনি। আপনার সমস্যা হলে আমি দাড়িয়েই থাকি।(তানহা) - দাড়িয়ে থাকার দরকার নেই, বসুন। ( ব্যপার কি, এতো ভালো হলো কেন?) - থ্যাংকস,, খুবরেগে আছেন আমার উপর তাই না???আসলে আমি বুঝতে পারিনি আপনি এতটা মাইন্ড করবেন। স্যরি, ভুল হয়ে গেছে। আর কখনো এমন হবে না।আর কখনো আপনার কোনো জিনিসে হাত ও দিব না।(তানহা) - হুম,, গুড।(আমি) - আসলে হয়েছে কি জানেন,, সবসময় একা একা থাকি তো,কিন্তু একা থাকা একদম ভালো লাগে না। খুব অসহায় মনে হয় নিজেকে। মা নেই তো তাই, যদি থাকতো তাহলে হয়তো মার সাথেই সময় কাটাতাম। শুধু শুধু আর আপনাদের বিরক্ত করতাম না। মার আদর তো কখনো পাইনি কিন্তু আপনারা এখানে আসার পর থেকে আপনার আম্মুর কাছ থেকে সেটা পেয়েছি কিন্তু আপনার মনে হয় এটা পছন্দ না, কারণ আমি আপনার আদরে ভাগ বসিয়েছি, তাই হয়তো আপনি আমাকে কখনো একটু ভালভাবে দেখেননি সবসময় আমার প্রতি রেগে থাকতেন, এটা আমি ঠিকই বুঝতে পেরেছি, আর আমি আপনাকে নানারকম সমস্যায় ফেলে দেই, এইসব কিছুর জন্য স্যরি। আসলে আমারই ভুল হয়েছে আপনাদের ফ্যামিলির ভেতর প্রবেশ করা। ভালো থাকবেন, আমাকে হয়তো আর বেশী দিন আপনাদের সয্য করতে হবে না। আমি আর বাবা চলে যাব এখান থেকে। ( রুম থেকে বেরিয়ে যেতে লাগলো) - আরে এই শুনুন ( অজান্তেই আমার চোখ দিয়ে দু ফোটা পানি বেরিয়ে আসলো)(আমি) - জ্বী বলুন,,(তানহা) - এসব কি বললেন এতো সময়,, আমি এমন মনে করবো কেন? আমি এমন কিছুই ভাবিনি। - ওহ্, তাহলে থ্যাংকস।(আমি) ( রুম থেকে চলে গেল) . যাহ্ বাবা, এতদিন ওকে এতো হিংসা করতাম কিন্তু এখন এই মেেয়টার জন্য কেন যেন অনেক কষ্ট হচ্ছে। ল্যাপটপ রেখে ড্রয়িংরুমে গেলাম, গিয়ে দেখি ওখানে কেউ নেই,, কিন্তু একটু দাড়িয়ে থেকে বুঝতে পারলাম আম্মুর ঘর থেকে ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ আসছে। . তাই আমি আম্মুর কাছে গেলাম। গিয়ে দেখি তানহা আম্মুর কাঁধে মাথা রেখে কাঁদছে, আর আম্মু ওকে কান্না থামাতে বলতেছে কিন্তু ও থামছে না। আর একটু আম্মুর পাশে বসে থেকে চলে গেল,, আমি এ সবই দরজার কাছে দাড়িয়ে দাড়িয়ে দেখলাম। . - আম্মু ওরা কই যাচ্ছে?(আমি) - ওর বাবা নাকি বদলি নিয়েছে আর ১৫-২০ দিন পর চলে যাবে অন্য জায়গায় । কিন্তু পাগলীটা এখনই কান্নাকাটি শুরু করে দিয়েছে। - ওহ্ তাই, ( শুনে খুব হাসি পেল)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৩ জন


এ জাতীয় গল্প

→ পাশের বাসার মেয়েটি পার্ট২
→ পাশের বাসার মেয়েটি । পর্বঃ৩ ও শেষ
→ পাশের বাসার মেয়েটি : ২য় পর্ব
→ পাশের বাসার মেয়েটি : ১ম পর্ব

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now