বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
।
।
ব্যাটটা কাঁধে নিয়ে বাড়ির দিকে রওনা হলাম। সূর্য প্রায় ডুবে এসেছে। পশ্চিম আকাশে সূর্যটা একেবারে হেলে পরেছে, ইসসসস এখন যদি সূর্যটা আরও কিছুক্ষণ আলো ছড়াতো. তাহলে আমিও আর একটু সময় ক্রিকেট খেলতে পারতাম। এই সূর্যটারও সময় নাই, যখন ইচ্ছে তখন ওর মতো উঠে আবার ডুবে যায়, আমার জন্য আর একটু সময় ওখানে ঝুলে থাকলে কি হতো!!!
.
ধ্যাত্,, কতদিন পর ক্রিকেট খেলতে গেছিলাম তবুও একটুখানি খেলে তাড়াতাড়ি করে চলে আসছি, বেলা শেষ হয়ে গেছে তাই।
.
আমাদের শহরে বেশী ছোটখাটো খেলার মাঠ নেই, আছে তবুও আমাদের বাসা থেকে অনেক দূরে,, তাই সেখানে যেতে একটু সমস্যা হয়।
তাই কয়েক দিন পরপর আমি আর আমার কয়েকটি বন্ধু মিলে আমাদের বাসা থেকে একটু দূরে এক জনমানবহীন ছোট রাস্তার গলি আছে, ওখানে যেয়ে খেলি।
.
আজকেও তার ব্যতিক্রম নয়, আজকেও ওই গলিতে খেলতে গেছিলাম কিন্তু বড্ড দেরী হয়ে গেছে আজ খেলতে যেতে, তাই তাড়াতাড়ি ফিরে আসলাম রাত নামার আগেই।
.
ক্রিকেট খেলা আমার অনেক শখ কিন্তু সময় আর ভালো জায়গার অভাবে খেলতে পারিনা।
অবশেষে কাঁধে ব্যাট নিয়ে মাথায় এক ক্যাপ দিয়ে হাটতে হাটতে বাসার কাছাকাছি চলে আসলাম।
.
বাসার গেট দিয়ে এক পা দু পা করে ভেতরে যেতে লাগলাম। মেইন দরজার কাছে এসে আস্তে করে দরজা ধাক্কা দিলাম। কি ব্যপার খুলছে না কেন?
কিছুক্ষণ আম্মুকে ডাকাডাকি করলাম কিন্তু ভেতর থেকে কোনো সাড়াশব্দ পেলাম না।
.
বুঝতে পারছি ভেতরে কি হচ্ছে!! নিশ্চয় ওই বদমাশ মেয়েটা আসছে,,, হাতের ব্যাট দিয়ে দিলাম দরজার মধ্যে একটা,, ধাশ করে শব্দ হলো,, আর ওমনি ভেতরে হুটোপুটির শব্দ পেলাম।
একটু পর পাশের বাসায় বদমাশ মেয়েটা আমার বাসার দরজা ভেতর থেকে খুলে দিল।
.
- আন্টি আপনি এখানে কি করেন? (আমি)
- কি? আমি আন্টি? আপনার সমবয়সী একটা অবিবাহিত মেয়েকে আপনি আন্টি বলেন?
- যা বলছি, তাই।সরেন এখান থেকে।(আমি)
- দরজায় ব্যাট দিয়ে আঘাত করলেন কেন?
- আমার বাসা, আমি যা খুশি তাই করবো। আপনার নাক না গলালেও চলবে। আর একবার যদি আমার বাসায় এসে আমার আম্মুর সাথে মিলে দরজা বন্ধ করে রাখেন তাহলে আপনার এ বাসায় আসা আমি বন্ধ করে দিব,, যান।(আমি)
- ভ্যাঁ,,,,
ফাজিল কোথাকার ( ভেংচি দিয়ে চলে গেল)+(আমি)
.
কি ফাজিল মেয়ে দেখছেন? আমি এমন একটা কড়া কথা শুনিয়ে দিলাম, কই মুখ কালো করে মন খারাপ করে চলে যাবে, তা না করে উল্টো আবার আমাকেই ভেংচি দিল।
এমন মেয়েকে আমার ভালভাবে চেনা আছে, একেকটা বজ্জাতের হাড্ডি হয়।
.
ভেতর গিয়ে দেখি আম্মু আমার দিকে রাগি নজর দিয়ে তাকিয়ে আছে, আমি কিছু বললাম না, পাশ কাটিয়ে চলে যাবার চেষ্টা করলাম,,
- সাগর মেয়েটার সাথে এমন ব্যবহার না করলেও পারতি।(মা)
- আমাকে জ্ঞান দিতে আইসো না।(আমি)
- এখানে জ্ঞানের কি হলো? আর ও তোর কি করেছে? সবসময় ওর সাথে এমন ব্যবহার করস কেন? একটুও সয্য করতে পারস না ওকে?(মা)
- আমি দুষ্টু মানুষ পছন্দ করি না। ( আমার রুমে চলে আসলাম)
.
এখানে এই নতুন এলাকায় আসছি প্রায় ৫ মাস হলো। এখানে আমরা ভাড়া থাকি না, বলতে গেলে নিজের বাসা।বাবা নিজে কিনেছে এই বাসাটা। আমাদের এই বাসার চারপাশে আরও অনেক বাসা আছে তবে ওই মেয়েটার বাসা বেশী কাছে, একদম আমাদেরটার সাথে পাশাপাশি লাগানো।
তাই সবসময় আমাদের বাসায় এসে পরে থাকে। আমার আম্মুর সাথে গল্প করে এসে।
.
দিনে শুধু খাওয়া, গোসল, পড়াশোনা আর ঘুমানোর সময়টুকু ওদের বাসায় করে, খাওয়া দাওয়াও একেক সময় আমাদের বাসায় করে, আর সবসময় আম্মুর পেছনে আম্মুর আচঁল ধরে বসে থাকে।
.
আর আমার আম্মুটাও এখন আমাকে রেখে ওই মেয়েটাকে আদর করে বেশী। আমার না খুব হিংসা হয় ওকে দেখে,,
অথচ আমার আম্মু ওকে আদর করে আর ও সবসময় আমার বাসায় আমার আম্মুর সাথে থাকে এর একটা কারণ ও আছে।
.
কারণটা হলো,,, ও সবসময় ওর বাসায় একা একা থাকে। ওর বাবা আছে তবুও তিনি দিনের পুরো সময় অফিসে চাকরি করে কাটায়,
আর ওর নাকি মা নেই,, ও ছোট থাকতেই নাকি ও ওর মা কে হারায়, তাই কখনো মার আদর পায়নি,,
.
তাই হয়তো ও সবসময় আমার আম্মুর সাথে সময় কাটায়, গল্প করে। আমার আম্মুও ওকে অনেক আদর করে। তাই আরও আম্মুর পিছন ছাড়তে চায় না।
.
আর আমি ওর সাথে রাগ দেখাই তার অন্য একটা কারণ আছে,,......।।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now