বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
পাশের বাসার আন্টির দুই সন্তান।এক ছেলে, এক মেয়ে।
পরীক্ষা দিয়েছে দুইটাই।পিচ্চি ছেলে ক্লাস ওয়ানে ফাইনাল দিয়েছে।আর মেয়েটা নার্সারিতে।
তো ব্যাপার সেটা না। ব্যাপার হলো আমি পিচ্চি দুইটারে জিজ্ঞেস
করলাম, "বাবুরা,, রেজাল্ট কেমন করবা?"
যথারীতি তাহাদের এ্যাডভান্স
জননী এ্যাডভান্স জবাব দিলেন,"আরে রেজাল্ট
কি করবে? সারাদিন খালি কার্টুন আর খেলা!!
যদি ফেইল করে তাহলে বলে দিছি ছেলেকে রিক্সা কিনে দিবো আর মেয়েরে ধরে বিয়ে দিয়ে দিবো"(মাইয়া কিন্তু নার্সারিতে পড়ে!)
যাই হোক!! আমি টাসকি খাই নাই।
(ইহা একটি সাধারণ ব্যাপার!)
টাসকি ব্যাপার ইজ,, শেষ খবর পাওয়া পর্যন্ত পিচ্চি দুইটাই কান্নায় ব্যাস্ত!!!
মেয়েটার কান্নার কারণ:
তাহার ভাইরে রিক্সা কিনে দেয়া হবে,
তারে কেন দেয়া হবেনা। (হেতি আবার রিক্সায় চড়ে খুব মজা পায়।)
আর পিচ্চি পোলার কান্নার কারণ:
তাহার বইনরে বিবাহ দেয়া হবে,তারে কেনো বিবাহ দেয়া হবে না!!!!!
আমি এ কোন যুগে আইলাম রে গোপাল??????!!!
[] সাবরিনা নিহা []
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now