বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

পারস্য দেশীয় এক বৃদ্ধা বাস করতেন

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Md Raz Khan (০ পয়েন্ট)

X কথিত আছে, পারস্য দেশীয় এক বৃদ্ধা বাস করতেন পারস্য সম্রাট কিসরার প্রাসাদের সন্নিকটেই এক কুড়ে ঘরে। বৃদ্ধা অনেকগুলো মুরগি পালতেন। একবার কোন কাজে তিনি পাশের গাঁয়ে বেড়াতে যান। যাবার কালে বলে যানঃ "হে আল্লাহ! আমার মুরগীগুলো তোমার হাওলায় রেখে গেলাম।" এদিকে কিসরা তার প্রাসাদ সম্প্রসারণ ও বাগান তৈরির জন্যে বৃদ্ধার অনুপুস্থিতিতে তার কুঁড়ে ঘর ভেঙ্গে দেন। সম্রাটের সৈন্যরা বৃদ্ধার মুরগীগুলো জবাই করে খেয়ে ফেলে। বৃদ্ধা ফিরে এসে দেখেন তাঁর সবকিছু শেষ করে দেয়া হয়েছে। তিনি আকাশের দিকে তাকান এবং ফরিয়াদ করেনঃ "হে প্রভু! আমার কুঁড়েঘর থেকে আমি অনুপুস্থিত থাকলেও তুমি ত উপস্থিত ছিলে---------!" অতঃপর আল্লাহ বৃদ্ধার প্রতি জুলুমের প্রতিশোধ নেন। সহসাই কিসরার পুত্র কিসরার উপর সংক্ষুব্ধ হয় এবং তার বিছানায়ই তাকে ছুরিকাঘাত করে হত্যা করে।। কতোই চমৎকার কথা বলেছেন বিশ্বনবী সা। তিনি বলেছেনঃ "তোমরা মজলুমের ফরিয়াদ থেকে আত্মরক্ষা করো।"


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৯ জন


এ জাতীয় গল্প

→ পারস্য দেশীয় এক বৃদ্ধা বাস করতেন

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now