বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

প্যারাডক্স

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Rafi Orton (০ পয়েন্ট)

X লেখাটি একটা জটিল বিষয় নিয়ে লিখেছি। আগে থেকে না জানলে গল্পের মুডে পড়ে বুঝতে পারার কোন সম্ভাবনা নেই। বিষয়টা হলো প্যারাডক্স। শুরুর আগে বলে নিই- প্যারাডক্স বিষয়টা অধিকাংশ মানুষের কাছে দুর্বোধ্য। পড়েও এই বিষয়টা ব্যাখ্যা করতে পারে না এমন মানুষের সংখ্যাই বেশি। প্যারাডক্সকে এককথায় বুঝাতে গেলে বলতে হয় এটা একপ্রকার বিভ্রান্তি যার উত্তর জানা যাবে না বা এই মুহর্তে জানা সম্ভব নয়। প্যারাডক্সের উদাহরণ দিতে গিয়ে অধিকাংশ লোক সক্রেটিসের একটা বিখ্যাত উক্তি ব্যবহার করে। উক্তিটি হলো: " I know that I don't know anything. " খুব সাধারণ একটা উক্তি। তাই না? আসুন ব্যাখ্যা করি। বাংলা অর্থ : "আমি জানি যে আমি কিছুই জানি না" সক্রেটিস বলছেন তিনি কিছুই জানেন না। কিন্তু তিনি এটা জানেন যে তিনি কিছুই জানেন না। তাহলে "তিনি কিছু জানেন না" -একথাটা ঠিক নয়। আবার যদি "তিনি কিছুই জানেন না(I don't know anything)"-কে ঠিক ধরে নিই তবে "তিনি জানেন (I Know) কথাটা ঠিক না। এটাকে বলা হয় সক্রেটিস প্যারাডক্স। আরো কিছু উদাহরণ দিই- এক. এটাকে BARBER PARADOX (RUSSELL'S PARADOX) বলা হয়। আমেরিকান গণিতবিদ Bertrand Russell এটা তৈরি করেছেন। একটা গ্রামে একজন নাপিত বাস করে। ১. সে তাদের দাঁড়ি কামায় যারা নিজেদের দাঁড়ি নিজেরা কামায় না। ২. যারা নিজেরা নিজেদের দাঁড়ি কামায় তাদের দাঁড়ি সেই নাপিত কামিয়ে দেয় না। এখন প্রশ হলো নাপিতের দাঁড়ি কে কামায়? সে নিজে না অন্যকেউ? অন্যকেউ কামালে ১ নং বাক্যের সাথে আর নিজে কামালে ২ নং বাক্যের সাথে সংঘর্ষ হয়। একটু মন দিয়ে ভাবলেই বুঝতে পারবেন। দুই. একটা কাগজে পরপর দুইটি লাইন আছে এরকম: "পরের লাইনটি মিথ্যা। প্রথম লাইনটি সত্যি নয়।" এটাকে বলা হয় ডাবল লায়ার প্যারাডক্স। এতোক্ষণে হয়তো বুঝে গেছেন সক্রেটিসের প্যারাডক্সটি একটি ডাবল লায়ার প্যারাডক্স। তিন. এবার পিচ্ছি একটা প্যারাডক্সের উদাহরণ দিই। এটা লায়ার প্যারাডক্স। ধরুন, আমি আপনাকে বললাম, "I am a liar." এখন আপনি কি আমার কথাটা বিশ্বাস করবেন নাকি করবেন না? চার. এখন যে উদাহরণটা দিব সেটা আমার খুব প্রিয়। রহমান সাহেবের ছেলে কিডন্যাপড হয়েছে। উনি চিন্তিত হয়ে বসে আছেন। এমন সময় টেলিফোন বেজে উঠলো। : রহমান সাহেব? : বলছি। আপনি কে? : আপনার ছেলে আমাদের কাছে। : প্লিজ, তাকে ছেড়ে দিন। যা চান তা দিব। : আপনার ছেলেকে ছেড়ে দিবো যদি আপনি সঠিকভাবে বলতে পারেন আপনার ছেলেকে আমরা ছেড়ে দিবো নাকি দিবো না। রহমান সাহেব বললেন," আপনারা আমার ছেলেকে ছেড়ে দিবেন না।" এখন কথা হলো তারা তাঁর ছেলেকে ছেড়ে দিবে নাকি দিবে না? প্যারাডক্সটা বুঝতে হলে একটু মাথা ঘামাতে হবে। রহমান সাহেব বলেছেন ছেড়ে দিবে না। কিন্তু কিডন্যাপার বলেছে সঠিকভাবে বলতে পারলে ছেলেকে ছেড়ে দিবে। কিন্তু ছেড়ে দিলে আবার রহমান সাহেবের কথাটা সঠিক থাকে না। আর ছেড়ে না দিলে রহমান সাহেবের কথা সঠিক হয়। এক্ষেত্রে কিডন্যাপার প্রতিশ্রুতি দিয়েছে সঠিক হলে ছেড়ে দিবে। কিন্তু ছেড়ে দিলে আবার সঠিক না হওয়ার প্রসঙ্গ চলে আসে। পাঁচ. মনে করুন, আমি একটা কাগজে ইংরেজি হরফে লিখে দিলাম:"I can not write in English." ছয়. "সবনিয়মের ব্যতিক্রম আছে" বাক্যটিও একটা প্যারাডক্স। নিয়ম করে ব্যতিক্রম হওয়াটাও একটা নিয়ম। সাত. এই উদাহরণটি দুই নং এ বলা ডাবল লায়ার প্যারাডক্স। "তুমি যা জানো আমি তার সবটা জানি। এবং আমি যা জানি না তা তুমি জানো।" এটা আমার বানানো। লেখাটা পড়ে আপনিও এধরণের ছোটখাট প্যারাডক্স বানাতে পারবেন। উপরের উদাহরণগুলো থেকে আশাকরি বুঝতে পারছেন যে প্যারাডক্স হলো এমন এক বা একাধিক বাক্য বা ঘটনা যা পরস্পরের কন্ট্রাডিকশনারি। একই পরিস্থিতিতে দুটো ঘটনা সম্ভব নয়। এই লেখাটা লিখার আগে বেশ কিছু বাংলা এবং ইংলিশ লেখা পড়েছি। কিছু সংক্ষিপ্ত প্যারাডক্স দিচ্ছি। প্রথমবার পড়ে না বুঝলে আবার পড়বেন। -কি হবে যদি আপনি আলোর গতিতে অন্ধকারে লাইট জালিয়ে চালান -যদি একটি সাপ নিজেকে লেজের দিক দিয়ে খাওয়া শুরু করে তবে শেষ পযন্ত সে কি খাবে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৪ জন


এ জাতীয় গল্প

→ প্যারাডক্সিক্যাল সাজিদ - রিভিউ
→ প্যারাডক্সিক্যাল সাজিদ-২
→ প্যারাডক্সিক্যাল সাজিদ এবং অবিশ্বাসিদের জবাব
→ প্যারাডক্স

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now