বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

পান্তা কাহিনী

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Rupkothar Rajkonna (০ পয়েন্ট)

X মাত্র পান্তা ভাতের মরিচে কামড় দিয়েছি এর মধ্যে বয়ফ্রেন্ড্ এর ফোন ,বললো , - বাবু কি করো ? - সোনা বার্গার খাই। তুমি কি করো ? - অফিসে যাচ্ছি। বাবু একটা পিক দাও, কিভাবে খাচ্ছে আমার বাবুটা দেখবো। এবার পরলাম মহা বিপদে কোনও রকম বললাম , - মাত্র খাওয়া শেষ করলাম সোনা । পরে একদিন ছবি দেব। তুমি অফিসে যাও ফ্রি হলে ফোন করবো। - ঠিক আছে বাবু ,বায়। এমন সময় আম্মু এসে চোখ বড়ো বড়ো করে বললো , - টুনি, তুই আজও পান্তা ভাত নিয়ে বসেছিস। বাসায় গরম ভাত রুটি থাকতে কেন পান্তা খাইস। - আম্মু তুমি যানো না ,পান্তা ভাতে কি মজা । ভাতের ভিতরে মরিচ ঢলে যখন চুমুক দেই মনে হয় আহ কি স্বাদ । তুমি একদিন খেয়ে দেখো। - তুই খা বেশি বেশি করে আমি গেলাম । এই বলেই আম্মু চলে গেল । আচ্ছা আপনারাই বলুন পান্তা ভাতে কি সমস্যা । বাসার সবাই আমাকে দেখে বলে পান্তাআলি। এমন কি ছোট বোনটা খেতে বসলে মিটমিট করে হাসবে আর বলবে - আপু আর একটু ভাত ঢেলে দেই ? দেই ঢেলে দেই। ফেসবুক থেকে তাহেরির এই ডায়লগ মুখস্ত করেছে হতচ্ছড়ি । সারা দিন উঠতে বসতে এই বলবে । , রাতে বসে বসে চিন্তা করছি এখন পান্তা কাঁচা ঝাল মেখে খাবো নাকি শুকনো ঝাল। ঠিক এমন সময় বয়ফ্রেন্ড্ কল দিলো বললো , - কি করে আমার জানু ? - তোমার কথা ভাবছিলাম সোনা । - তাই নাকি, আচ্ছা শোন কাল আমার অফিস ছুটি চলো আমাদের বিয়ের শপিং সেরে নেই। আর মাত্র পনেরো দিন আছে । পরে আমি আরো বিজি হয়ে যাবো। - ঠিক আছে কাল আমি রেডি থাকবো তুমি এসে নিয়ে যেও। , পরদিন ঘুরে ঘুরে শপিং করলাম । বয়ফ্রেন্ড্ শপিং শেষ করে বললো চলো রেস্টুরেন্ট যাই। সেখানে যাওয়ার পর হোটেল বয় এসে বললো কি খাবেন আপনারা। বয়ফ্রেন্ড্ বললো বললো , - জানু কি খাবে ? আমি গদগদ হয়ে বললাম , - পান্তা ভাত আছে আপনাদের এখানে । সাথে একটু পেঁয়াজ আর কাঁচা মরিচ। , আমার কথা শুনে হোটেল বয় মিটমিটিয়ে হাসছে কেমনটা লাগে। আজ বিয়ে , আম্মুর কড়া নিষেধ কোনও পান্তা আজ খাওয়া যাবে না। অনুষ্ঠান শেষে শ্বশুর বাড়িতে আনা হলো। সবাই নতুন বউ দেখতে এসেছে । আমার শ্বাশুরি কিছু মিষ্টি এনে বললো , - নাও মা মিষ্টি মুখ করো। - আমি মিষ্টি খাইনা আম্মা । - অহ , কে কোথায় আছিস এক গ্লাস দুধ নিয়ে আয়। - আম্মা আমি দুধ ও খাই না। - তাহলে কি খাবে মা ? - আম্মা , পান্তা ভাত আর মরিচ এনে দেন। আমার কথা শুনে শ্বাশুরি আম্মা বেহুঁশ । আমি বুঝলাম না কেন বেহুঁশ হয়ে গেলেন । ????


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২৩৩ জন


এ জাতীয় গল্প

→ পান্তা কাহিনী

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now