বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
বাসায় আসিস । পুরনো এক জোড়া জুতা দিয়ে দেব । তোর পায়ে লাগলে হয় । তোর যা পা !
*জয়নাল হেসে ফেলল । গোদা পা বলায় সে মনে হলো খুব আনন্দ পেয়েছে । মবিন সাহেব বললেন,তুই আমার পেছনে পেছনে আসছিস কেন?
*স্যার,একটা কথা জিজ্ঞেস করব ।
*জিজ্ঞেস কর ।
*উনাদের নাম কি স্যার?
*কাদের নাম কি? পরিষ্কার করে বল ।
*সাধু । যারা পানির ওপর দিয়া হাটে ।
*এখনো সেই গল্প মাথায় ঘুরছে? সাধুদের কোন নাম দেয়া নেই,তবে যিনি এই গল্প লিখেছেন তার নাম টলস্টয় । মস্তবড় লেখক ।
বড় তো স্যার হইবই । সত্য কথা লেখেছে । পানির উপরে হাটা সহজ ব্যাপার তো না । আচ্ছা স্যার,এই দুনিয়ায় সর্বমোট কয়জন লোক আছে যারা পানির উপরে হাটতে পারে?
*মবিন সাহেব উত্তর দিলেন না । বোকা লোকদের সব প্রশ্নের উত্তর দিতে নেই । উত্তর দিতে গেলে ঝামেলায় পড়তে হবে । জয়নালও উত্তরের জন্যে চাপাচাপি করল না । মবিন সাহেবকে তার বাড়ির গেট পর্যন্ত আগিয়ে দিল ।
*এতদিন ঠান্ডায় চলাফেরা করে জয়নালের কিছু হয়নি । গরম কোট পাবার তিন দিনের মাথায় তার ঠান্ডা লেগে গেল । প্রথমে সর্দিজর,তারপর একবারে শয্যাশায়ী ।
খবর পেয়ে মবিন সাহেব দেখতে গেলেন । খুপড়ি ঘরের এক কোণায় সে চটের ওপর পড়ে আছে । তার গায়ে কোট । কোট পেয়েই সে যে গায়ে দিয়েছে আর বোধহয় খুলেনি । অন্যপাশে হাপরের গনগনে আগুন । এরকম অসাস্থ্যকর পরিবেশে পশুও থাকতে পারে না । মবিন সাহেব দুঃখিত গলায় বললেন,কেমন আছিস রে?
জয়নাল হাসিমুখে বলল,খুব ভাল আছি স্যার ।
*এই বুঝি তোর ভাল থাকার নমুনা ? গায়ে জর আছে?
*জে না ।
**মবিন সাহেব জয়নালের কপালে হাত দিয়ে চমকে উঠলেন,গা পুড়ে যাচ্ছে ।
*চিকিৎসা কি হচ্ছট?
জয়নাল জবাব দিল না । তার মানে চিকিৎসা কিছু হচ্ছে না । অবস্থা যা তাতে তাকে হাসপাতালে ভর্তি করা দরকার । মবিন সাহেবের পক্ষে রোগী নিয়ে টানাটানি করাও সম্ভব না । তার নিজের কাজকর্ম আছে ।
*তোর আত্নীয়স্বজন এখানে কে আছে ?
*কেউ নাই স্যার ।
*খাওয়া দাওয়া কে দিয়ে যায়?
*চায়ের দোকানের একটা ছেলে আছে,ইয়াকুব নাম.হে দেয় । বড় ভাল ছেলে । অন্তরে খুব মুহব্বত ।
*ছেলেটাকে বলবি আমার সঙ্গে যেন দেখা করে ।
*জি আচ্ছা ।
*চিন্তা করিস না । তোর চিকিৎসার ব্যবস্থা আমি করব ।
জয়নালের চোখে পানি এসে গেল । মানুষ এত ভাল হয়! সে শার্টের হাতায় চোখ মুছতে মুছতে বলল, স্যারের কাছে একটা আবদার ছেল ।
* বল কি আবদার ।
*ওই গল্পটা যদি আরেকবার বলতেন । গল্পটা শোনার জন্য মন টানতাছে ।
*কোন গল্প?
*পানির উপরে দিয়ে যে হাটতো ।
*ওই গল্প তো শুনেছিস,আবার কেন?
*শুনতে মন চায় ।
*জরে মরে যাচ্ছিস,গল্প শুনতে হবে না । বিশ্রাম কর । ঘুমুতে চেষ্টা কর ।
*জে আচ্ছা ।
*মবিন সাহেব উঠে দাড়ালেন । জয়নাল বলল,স্যার,আমরা যারা সাধারণ মানুষ তারার জন্যে পানির ওপর দিয়ে হাটা কি আল্লাপাক নিষেধ কইরা দিছে?
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now