বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

পানির উপর হাটা ১

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান »এম.ডি রূপচাঁন« (০ পয়েন্ট)

X মনি সাহেব বাগানের ফুল গাছে পানি দিচ্ছিলেন । তার সামনে জয় দাড়িয়ে আছে । অনেকক্ষণ ধরেই আছে,মাঝে মাঝে খুক খুক করে কাশছে ,পায়ের বুড়ো আঙুল দিয়ে মাটিতে নকশা কাটছে,মুখে কিছু বলছে না । মনি সাহেব বললেন,কিছু বলবি নাকি রে জয়? জয় লজ্জিত মুখে হাসল । সে অল্পতেই লজ্জা পায় । মনি সাহেব বললেন,আজ কাজকর্ম নেই? *জে না । জয়নালের বয়স চল্লিশের ওপরে । বিয়ে টিয়ে করেনি । একা মানুষ । এক কামারের দোকানে কাজ করে । হাপর চালায়,কয়লায় ফু দেয় । রাতে ওই দোকানের একপাশে চট বিছিয়ে ঘুমিয়ে থাকে । মবিন সাহেব বছরখানিক আগে কামারের দোকানে একটা শাবল বানাতে দিয়েছিলেন । জয়নাল তাকে বসিয়ে রেখে শাবল বানিয়ে দিল । নামমাত্র দাম নিল । সেই সূত্রে পরিচয় । মবিন সাহেবের মনে হয়েছে জয়নাল অতি ভদ্র,অতি সজ্জন একজন মানুষ । একটু বোধহয় বোকা । তাতে কিছু যায় আসে না । চালাক বদলোকের চেয়ে বোকা সজ্জন ভাল । সে ছুটি ছাটার দিনে মবিন সাহেবের বাড়িতে আসে । কিছু বলে না,মাথা নিচু করে মেঝেতে চুপচাপ বসে থাকে । মবিন সাহেব তার নাতনীদের সঙ্গে গল্প গুজব করেন,সে গভীর অগ্রহ নিয়ে শুনে । আজও বোধহয় গল্প শোনার লোভেই এসেছে । মবিন সাহেব গাছের গোড়ায় পানি ঢালতে ঢালতে বললেন,কি রে জয়নাল,কিছু বলবি? *জয়নাল মাথা চুলকাতে লাগল । পায়ের বুড়ো আঙুলে নকশা কাটা আরো দ্রুত হলো । বার কয়েক খুক খুক করে কাশল । কিছু বলার থাকলে বলে ফেল । এত লজ্জা কিসের? *ওই গল্পটা শুনতে আইছি । *মবিন সাহেব বিস্মিত হয়ে বললেন,কোন গল্প? *পানির উপরে দিয়া যে হাটে... একবার তো শুনেছিস,আবার কেন? *মনটা টানে । *মবিন সাহেব তার নাতনীদের টলস্টয়ের বিখ্যাত একটা গল্প বলেছিলেন । যে গল্পে কয়েকজন বেটে ধরনের সাধুর কথা আছে । তারা এক নির্জন দ্বীপে বাস করতো,নিজেদের মতো করে আল্লার নাম গান করতো । সমুদ্রের ওপর দিয়ে পায়ে হেটে যাবার অদ্ভূত ক্ষমতা তাদের ছিল । এই গল্প জয়নাল শুনেছে । বোকা মানুষ,হয়তো ভাল করে বুঝতে পারেনি । এখন ভালমতো বুঝতে চায় । মবিন সাহেব বললেন,বস আমার সামনে,গল্পটা আবার বলি । জয়নাল বসল । মবিন সাহেব কাছ থেকে খুরপাই টেনে নিয়ে মাটি কুপোত লাগল । তাকে নিষেধ করে লাভ হবে না । সে কাজ না করে থাকতে পারে না । সে যতবারই আসে এটা ওটা করে দেয় । মবিন সাহেব গল্প শুরু করলেন । জয়নাল । নিবিষ্ট মনে শুনছে । গল্প শেষ হবার পর সে নিঃশ্বাস ফেলে বলল,উনারা সাধু ছিলেন? *হ্যা ,সাধু ছিলেন । সাধারণ মানুষ তো আর পানির ওপর হাটতে পারে না । *পারে না কেন স্যার? *মানুষের ওজন পানির চেয়ে বেশি । আর্কিমিঢিসের একটা সূত্র আছে । তুই তো বুঝবি না । লেখাপড়া না জানলে বুঝানো মুশকিল ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯০ জন


এ জাতীয় গল্প

→ পানির উপর হাটা ৩
→ পানির উপর হাটা ২
→ পানির উপর হাটা ১

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now