বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
সে ছুটিছাটার দিনে মবিন সাহেবের বাড়িতে আসে । কিছু বলে না,মাথা নিচু করে মেঝেতে চুপচাপ বসে থাকে । মবিন সাহেব তার নাতনীদের সঙ্গে গল্প গুজব করেন,সে গভীর আগ্রহ নিয়ে শুনে । আজও বোধহয় গল্প শোনার লোভেই এসেছে । মবিন সাহেব গাছের গোড়ায় পানি ঢালতে ঢালতে বললেন,'কি রে জয়নাল,কিছু বলবি?'
জয়নাল মাথা চুলকাতে লাগল । পায়ের বুড়ো আঙুলে নকশা কাটা আরো দ্রুত হল । বার কয়েক খুক খুক কাশল ।
'কিছু বলার থাকলে বলে ফেল । এত লজ্জা কিসের?'
*
'ওই গল্পটা শুনতে আইছি ।'
মবিন সাহেব বিষ্মিত হয়ে বললেন,কোন গল্পটা ।
*পানির ওপর দিয়ে যে হাটে....
একবার তো শুনেছিস আবার কেন?
*মনটা টানে ।
মবিন সাহেব তার নাতনীদের টলস্টয়ের বিখ্যাত একটা গল্প বলেছিলেন । যে গল্পে কয়েকজন বেটে ধরনের সাধুর কথা আছে । তারা এক নির্জন দ্বীপে বাস করতো,নিজেদের মতো করে আল্লার নাম গান করত । সমুদ্রের ওপর দিয়ে হেটে যাওয়ার অদ্ভূত ক্ষমতা তাদের ছিল ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now