বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
মবিন সাহেব বললেন,সাধু হওয়া বড়ই কঠিন কাজ । নির্লোভ হতে হয় । পরের মঙ্গলের জন্য জীবন উৎসর্গ করতে হয় । তারা কখনও মিথ্যে বলে না । সাধারণ মানুষ মিথ্যে না বলে থাকতে পারে না । সামান্য হলেও মিথ্যে বলতে হয় । জয়নাল প্রায় ফিসফিস করে বলল,স্যার আমি বলি না । ভাল খুব ভাল । আমার কোন লোভও নেই ।
মবিন সাহেব হাসতে হাসতে বললেন,তুই তো তাহলে সাধুর পর্যায়ে চলেই গেছিস ।
জয়নাল লজ্জা পেয়ে বলল,স্যার যাই?
আচ্ছা যা । আরে শোন শোন একটু দাড়া । মবিন সাহেব ঘর থেকে একটা পুরনো কোট এনে দিলেন । কোটের রং জ্বলে গেছে । হাতের কাছে পোকায় কেটেছে । তবু বেশ গরম । জয়নাল ব্যবহার করতে পারবে । মবিন সাহেব লক্ষ্য করেছেন এই শীতেও জয়নাল পাতলা একটা জামা পড়ে থাকে । খালি পায়ে হাটে ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now