বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

পানি

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান zami (০ পয়েন্ট)

X Facebook বিনামূল্যে ব্যবহার করা যাবে Facebook logo হোম -এ যান ইসলামিক গল্প কাহিনী এই গরমে আপনি অনেক তৃষ্ণার্ত। জলের তেষ্টায় বুকটা ফেটে যাচ্ছে। কিন্তু পান করার মত কোনো পানি পাচ্ছেন না। . ঠিক এমন সময় কেউ আপনার সামনে হাত বাড়িয়ে স্বচ্ছ কাঁচের গ্লাসে করে এক গ্লাস ঠান্ডা পানি দিলো। পানি পান করে বুকটা ঠান্ডা করলেন আর কৃতজ্ঞতা প্রকাশ করে বললেন, -- "Many Many Thanks, Thanks A Lot...." . এখন চিন্তা করুন তাঁর কথা, যিনি এক গ্লাস, দুই গ্লাস পানি নয়, পুরো পৃথিবীর ৭০০ কোটি মানুষের খাওয়া-দাওয়া, গোসল-ব্যবহারের জন্য পানির ব্যবস্থা করেছেন। . এত বিপুল সংখ্যক লোকের জন্য পানি রাখা হবে কোথায়? এর জন্য তিনি বানিয়েছেন মহাসমুদ্র! . আপনার বাড়ি থেকে সমুদ্র তো মেলা দূর! এত দূর থেকে পানি বহন করে এনে ব্যবহার করা কিভাবে পসিবল! . এর জন্য তিনি বানিয়েছেন এক 'অটোমেটেড ওয়াটার ডেলিভারী সিস্টেম'। আকাশে বসিয়েছেন সূর্য; তা তাপ দিয়ে সমুদ্রের পানিকে বাষ্পে পরিনত করে। সেই বাষ্প উড়ে গিয়ে আকাশে ঠান্ডা মেঘে পরিনত হয়। . সেই ঠান্ডা মেঘ আপনার বাড়ির দিকে পরিচালিত করা হয়। হাজার মাইল দূরে থেকে উড়ে আসা সমুদ্রের পানি আপনার বাড়িতে বৃষ্টি হয়ে পতিত হয়। . Say, এখন আপনার পানির দরকার ২০ লিটার। কিন্তু বৃষ্টি হয়ে হাজার হাজার লিটার পানি পতিত হল। নেক্সট টাইমে ব্যবহার করার জন্য এত পানি আপনি কোথায় সংরক্ষন করে রাখবেন? . আপনার এই সমস্যা সমাধানের জন্য তিনি মাটির নিচে বানালেন এক বিশাল 'Under Ground Water Reserving System'! পাম্প বসিয়ে সুইচ চাপলেই পেয়ে যান পানি; অথবা টিউবওয়েলের হাতল। . এইটা এমন এক ওয়াটার রিজার্ভার যেখানে পানিকে জীবানুমুক্ত রাখতে কোনো ব্লিচিং, ফিটকারী ব্যবহার করতে হয় না। . এখন আপনার ব্যবহৃত নোংরা পানি আপনি রাখবেন কই?! . এর জন্য তিনি বানালেন খাল, নদী। আপনার ব্যবহৃত নোংরা পানি নদীরা বয়ে নিয়ে যায় সমুদ্রে। সূর্য আবার বাষ্পায়িত করে সেই পানিকে পরিশোধন করে শেঘ আকারে আবার আপনার মাথার উপর পাঠায়; আর বারি হয়ে ঝরে পড়ে।আবার তিনি ফলের মধ্যেও রেখেছেন পানি।ক্ষুধাও মিটবে।পানিও পাওয়া যাবে।যেমন ডাব। . আর এসব আমরা পাচ্ছি, না চাইতেই। Totally Free of Cost! . এক গ্লাস পানি পান করানোয় যদি 'Thanks A Lots', 'Many Many Thanks' বলে কৃতজ্ঞতা প্রকাশ করি তাহলে যিনি ৭০০ কোটি মানুষের জীবনোপকরনের পানির ব্যবস্থা করছেন তাঁর প্রতি কৃতজ্ঞা প্রকাশ কেমন হওয়া উচিৎ? . তাই তো কুরআন খুলতেই সূরা ফাতিহা-তে শুরুতেই ম্যানশান করা আছে, ---'আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন' . 'সমস্ত প্রশংসা আল্লাহ্'র যিনি জগৎ সমূহের একমাত্র প্রতিপালক ·


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৮ জন


এ জাতীয় গল্প

→ সাদা পানির রাজনীতি
→ সেরা কিশোর গল্প » পানি-রহস্য
→ গল্পটি পড়ুন, চোখে পানি চলে আসবেঃ
→ আমার পানিতে ডুবে যাওয়ার গল্প
→ সাগরের পানি কেনো লবণাক্ত হয়?
→ কুরআন কি সূর্যকে পানির নিচে ডুবে যাওয়ার কথা বলে?
→ পানির নিচে হারিয়ে যাওয়া কয়েকটি শহর
→ ``মা-আনিসুল হক(বুক রিভিউ)(চোখ দিয়ে পানি আসার মতো একটা বই)।``
→ পানির পিপাসা
→ যমযমের পানি খেয়ে ক্ষুধা নিবারন ও মোটা হওয়ার গল্প
→ জীবনের জন্য পানি
→ *পানির রহস্য!!!
→ পানি
→ প্রেমের বিরল দৃষ্টান্ত, কাহিনীটি পড়লে চোখের পানি ধরে রাখতে পারবেন না!
→ লেকের_পানিতে_ভূত

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now