বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
চক্ষে মাছি উড়িতেছে,মুখে হাসি নাই,যেন সকলেরই জীবনীশক্তি কমিয়া আসিয়াছে । একদিনের কথা বলি । যেরুপ নিত্য অপরাহ্নে এই পাহাড়ে যাইতাম সেইরুপ আর একদিন যাইতেছিলাম,পথে দেখি একটি যুবা বীরদর্পে পাহাড়ের দিকে যাইতেছে ,পশ্চাতে কতকগুলি স্ত্রীলোক তাহাকে সাধিতে সাধিতে সঙ্গে যাইতেছে । যখন আমি নিকটবর্তী হইলাম তখন স্ত্রীলোকেরা নিরস্ত হইয়া একপার্শ্বে দাড়াইল । বৃত্তান্ত জিজ্ঞাসা করায় যুবা সদর্পে বলিল,আমি বাঘ মারিতে যাইতেছি এই মাত্র আমার গোরুকে বাঘে মারিয়াছে । আমি ব্রাক্ষ্মণ সন্তান, সে বাঘ না মারিয়া কোন মুখে আর জল গ্রহণ করি ? আমি কিঞ্চিত অপ্রতীভ হইয়া বলিলাম,চল আমি তোমার সঙ্গে যাইতেছি । আমি স্বভাবত বড় ভীত,তাহা বলিয়া ব্যাঘ্র ভাল্লুক সম্বন্ধে আমার কখনো ভয় হয় নাই । বৃদ্ধ শিকারিরা কতদিন পাহাড়ে একাকী যাইতে আমায় নিষেধ করিয়াছে,কিন্তু আমি তাহা কখনো গ্রাহ্য করি নাই,নিত্য একাকী যাইতাম,বাঘ আসিবে ,আমায়ধরিবে,আমায় খাইবে,এ সকল কথা কখনো আমার মনে আসিত না । কেন আসিত না তাহা আমি এখনো বুঝিতে পারি না । সৈনিক পুরুষদের মধ্যে অনেকে আপনার ছায়া দেখিয়া ভয় পায় ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now