বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

পালামৌ-৮/সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়

"ভ্রমণ কাহিনী" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X বরং অতি কুৎসিত বলিয়া বোধ করিয়াছি । কিন্তু স্বদেশে কোলমাত্রেই রূপবান,অন্তত আমার চক্ষে । বন্যেরা বনে সুন্দর,শিশুরা মাতৃক্রোড়ে । প্রান্তরের পর এক ক্ষুদ্র গ্রাম,তাহার নাম স্মরণ নাই,তথায় ত্রিশ বত্রিশটি গৃহস্থ বাস করে । সকলেরই পর্ণকুটির । আমার পালকি দেখিতে যাবতীয় স্ত্রীলোক ছুটিয়া আসিল । সকলেই আবলুসের মতো কালো,সকলেই যুবতী,সকলের কটিদেশে একখানি করিয়া ক্ষুদ্র কাপড় জড়ানো । কর্ণে ক্ষুদ্র ক্ষুদ্র বনফুল,মাথায় বড় বনফুল । যুবতীরা পরস্পর কাধ ধরাধরি করিয়া দেখিতে লাগিল । বাঙ্গালার পথে ঘাটে বৃদ্ধাই অধিক দেখা যায়,কিন্তু পালামৌ অঞ্চলে যুবতীই অধিক দেখা যায় । কোলের মধ্যে বৃদ্ধা অতি অল্প ,তাহারা অধিকবয়সী হইলেও যুবতীই থাকে ,অশীতিপরায়ণা না হইলে তাহারা লোলচর্মা হয় না । অতিশয় পরিশ্রমী বলিয়া গৃহকার্য কৃষিকার্য সকল কার্যই তাহারা করে । পুরূষেরা বঙ্গমহিলাদের ন্যায় শীঘ্র বৃদ্ধ হইয়া যায়,স্ত্রীলোকেরা শ্রমহেতু চিরযৌবনা থাকে । লোকে বলে পশুপক্ষীর মধ্যে পুরুষজাতিই বলিষ্ঠ ও সুন্দর ,মনুষ্যমধ্যেও সেই নিয়ম । কিন্তু কোলদের দেখিলে তাহা বোধহয় না,তাহাদের স্ত্রীজাতিরাই বলিষ্ঠ ও আশ্চর্য কান্তিবিশিষ্টা । কিন্তু তাহাদের বয়ঃপ্রাপ্ত পুরুষদের গায়ে খড়ি উঠিতেছে ।।।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৭ জন


এ জাতীয় গল্প

→ পালামৌ-৮/সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now