বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

পালামৌ-৭/সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়

"ভ্রমণ কাহিনী" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X গৃহপালিত পশু বনে পথ হারাইলে,শব্দানুসরণ করিয়া তাহাদের অনুসন্ধান করিতে হয়,এইজন্য গলঘন্টার উৎপত্তি । কাষ্ঠঘন্টার শব্দ শুনিলে প্রাণের ভিতর কেমন করে । পাহাড় জঙ্গলের মধ্যে সে শব্দে আরো যেন অবসন্ন করে,কিন্তু সকলকে করে কি না ,বলিতে পারি না । অল্প বিলম্বেই অর্ধশুষ্ক তৃণাবৃত একটি ক্ষুদ্র প্রান্তর দেখা গেল ,এখানে সেখানে দুই একটি মধু বা মৌয়াকবৃক্ষ ভিন্ন সে প্রান্তরে গুল্ম কি লতা কিছুই নাই,সর্বত্র অতি পরিষ্কার । পর্বতছায়ায় সে প্রান্তর আরো রম্য হইয়াছে,তথায় কতকগুলি কোলবালক একত্র মহিষ চরাইতেছিল ,সেরূপ কৃষ্ণবর্ণ কান্তি আর কখনো দেখি নাই,সকলের গলায় পুতির সাতনরী,ধুকধুকির পরিবর্তে এক একখানি গোল আরশি,পরিধানে ধড়া,কর্ণে বনফুল কেহ মহিষপৃষ্ঠে শয়ন করিয়া আছে,কেহবা মহিষপৃষ্ঠে বসিয়া আছে,কেহ কেহ নৃত্য করিতেছে । যেরূপ স্থান তাহাতে এই পাথুরে ছেলেগুলি উপযোগী বলিয়া বিশেষ সুন্দর দেখাইতেছিল,চারিদিকে কালো পাথর পশুও পাথুরে,তাহাদের রাখালও সেইরূপ । এই অঞ্চলে প্রধানত কোলের বাস । কোলেরা বন্য জাতি,খর্বাকৃতি,কৃষ্ণবর্ণ,দেখিতে কুৎসিত কি রূপবান তাহা আমি মীমাংসা করিতে পারিনা । যে সকল কোল কলিকাতা আইসে বা চা বাগানে যায় তাহাদের মধ্যে আমি কাহাকেও রুপবান দেখি নি


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৮২ জন


এ জাতীয় গল্প

→ পালামৌ-৭/সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now