বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

পালামৌ-৫/সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়

"ভ্রমণ কাহিনী" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X যাহাদের দৃষ্টি ক্ষুদ্র তাহারা কেবল সামান্য বিষয়ের প্রতিই দৃষ্টি রাখে,অন্য বিষয় দেখিতে পায় না । কিন্তু আমি যাহার কথা বলিতেছি ,দেখিলাম তাহার নিকট বৃহৎ সূক্ষ্ম সকলই সমভাবে পরিলক্ষিত হইয়া থাকে । অনেক আছেন,বড় বড় বিষয় মোটামুটি দেখিতে পারেন,কিন্তু সূক্ষ্ম বিষয়ের প্রতি তাহাদের দৃষ্টি একেবারে পড়ে না । তাহাদের প্রশংসা করি না । যাহারা বৃহৎ সূক্ষ্ম একত্র দেখিয়া কার্য করেন,তাহাদেরই প্রশংসা করি । আমি ভাবিয়াছিলাম পালামৌ প্রবল শহর ,সুখের স্থান । তখন জানিতাম না যে পালামৌ শহর নহে,একটি প্রকান্ড পরগনামাত্র । শহর সে অঞ্চলেই নাই,নগর দূরে থাকুক,তথায় একখানি গন্ডগ্রামও নাই,কেবল পাহাড় ও জঙ্গলে পরিপূর্ণ । রাচি হইতে পালামৌ যাইতে যাইতে যখন বাহকগণের নির্দেশমতো দূর হইতে পালামৌ দেখিতে পাইলাম,তখন আমার বোধ হইল যেন মর্তে মেঘ করিয়াছে । আমি অনেকক্ষণ দাড়াইয়া সেই মনোহর দৃশ্য দেখিতে লাগিলাম । ঐ অন্ধকার মেঘমধ্যে এখনঈ যাইব এই মনে করিয়া আমার কতই আহ্লাদ হইতে লাগিল । কতক্ষণে পৌছিব মনে করিয়া আবার কতই ব্যস্ত হইলাম । পালামৌ প্রবেশ করিয়া দেখিলাম নদী,গ্রাম সকলই আছে,দূর হইতে তাহা কিছুই দেখা যায় নাই । পালামৌ পরগনায় পাহাড় অসংখ্য পাহাড়ের পর পাহাড় তাহার পর পাহার


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২১৪ জন


এ জাতীয় গল্প

→ পালামৌ-৫/সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now