বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

পালামৌ-৪/সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়

"ভ্রমণ কাহিনী" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X যে সময়ের কথা বলিতেছি,আমি তখন নিজে যুবা,অতএব সে বয়সে বৃদ্ধকে সুন্দর দেখা ধর্মসঙ্গত নহে । কিন্তু সে দিবস এরূপ ধর্মবিরুদ্ধ কার্য ঘটিয়াছিল । এক্ষণে আমি নিজে বৃদ্ধ,কাজেই প্রায় বৃদ্ধকে সুন্দর দেখি । একজন মহানুভব বলিয়াছিল যে,মনুষ্য বৃদ্ধ না হইলে সুন্দর হয় না । আহারান্তে বিশ্রামগৃহে বসিয়া বালকদিগের সহিত গল্প করিতে করিতে বালকদের শয়নঘর দেখিতে উঠিয়া গেলাম । গরটি বিলক্ষণ পরিসর,তাহার চারি কোণে চারিখানি খাট পাতা,মধ্যস্থলে আর একখানি খাট রহিয়াছে । জিজ্ঞাসা করায় বালকেরা বলিল,চারি কোণে আমরা চারিজন শয়ন করি,আর মধ্যস্থলে মাস্টার মহাশয় থাকেন । এই বন্দোবস্ত দেখিয়া পরিতৃপ্ত হইলাম । দিবারাত্র ছাত্রদের কাছে শিক্ষক থাকার আবশ্যকতা অনেকে বুঝেন না । বালকদের শয়নঘর হইতে বহির্গত হইয়া আর একঘরে দেখি এক কাদি সুপক্ব মর্তমান রম্ভা দোদুল্যমান রহিয়াছে,তাহাতে একখানি কাগজ ঝুলিতেছে । পড়িয়া দেখিলাম,নিত্য যত কদলী কাদি হইতে ব্যয় হয়,তাহাই তাহাতে লিখিত হইয়া থাকে ! লোকে সচরাচর ইহাকে ক্ষুদ্র দৃষ্টি,ছোটনজর ইত্যাদি বলে । কিন্তু আমি তাহা কোনোরুপে ভাবিতে পারিলাম না । যেরুপ অন্যান্য বিষয়ের বন্দোবস্ত দেখিলাম,তাহাতে কলাকাদির হিসাব দেখিয়া বরং আরো চমৎকৃত হইলাম ।।।।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৬ জন


এ জাতীয় গল্প

→ পালামৌ-৪/সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now