বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

পালামৌ-২/সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়

"ভ্রমণ কাহিনী" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X তাহাদের সঙ্গে একটি দুই বৎসর বয়স্ক শিশুও আসিয়া আকাশের দিকে মুখ তুলিয়া হাত পাতিয়া দাড়াইল । কেন হাত পাতিল তাহা সে জানে না,সকলে হাত পাতিয়াছে দেখিয়া সেও হাত পাতিল । আমি তাহার হস্তে একটি পয়সা দিলাম,শিশু তাহা ফেলিয়া দিয়া আবার হাত পাতিল,অন্য বালক সে পয়সা কুড়াইয়া লইলে শিশুর ভগিনীর সহিত তাহার তুমুল কলহ বাধিল । এই সময় আমার গাড়ি অপর পারে গিয়া উঠিল । বরাকর হইতে দুই একটি ক্ষুদ্র পাহাড় দেখা যায় । বঙ্গবাসীদের কেবল মাঠ দেখা অভ্যাস,মৃত্তিকার সামান্য স্তুপ দেখিলেই তাহাদের আনন্দ হয় । এতএব সেই ক্ষুদ্র পাহাড়গুলি দেখিয়া যে তৎকালে আমার যথেষ্ট আনন্দ হইবে ইহা আর আশ্চর্য কী? অপরাহ্নে দেখিলাম একটি সুন্দর পর্বতের নিকট দিয়া গাড়ি যাইতেছে । এত নিকট দিয়া যাইতেছে যে,পর্বতস্থ ক্ষুদ্র ক্ষুদ্র প্রস্তরের ছায়া পর্যন্ত দেখা যাইতেছে । গাড়ওয়ানকে গাড়ি থামাইতে বলিয়া আমি নামিলাম । গাড়ওয়ান জিজ্ঞাসা করিল,কোথা যাইবেন? আমি বলিলাম,একবার এই পর্বতে যাইব । সে হাসিয়া বলিল,পাহাড় এখান হইতে অনেক দূর ,আপনি সন্ধ্যার মধ্যে তথায় পৌছাতে পারিবেন না । আমি এ কথা কোনোরূপে বিশ্বাস করিলাম না ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২০১ জন


এ জাতীয় গল্প

→ পালামৌ-২/সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now