বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
কোথায় পালাবে তুমি? পরিচিত কোন বন্ধুরর হাত ধরে, হিমালয় আল্পস বিস্তীর্ণ সাহারা কিংবা গহীন আমাজন, অথবা ভারত মহাসাগরের ছোট্ট কোন দ্বীপ লোকাচুর আড়ালে যা ছিল বহুকাল ক্লান্তিকর দিনের শেষে ক্লান্তি এসে হরণ করবে তোমার দু'চোখ আর তুমি- বন্ধুরর বুকে মাথা রেখে সুখ খুঁজতে গিয়ে, চোখে রাখবে চোখ (ঠিক যে ভাবে আমার বুকে মাথা রেখে ঘুমের ভান করে সুখ লুঠেছো বহুকাল) আর অবাক বিষ্ময়ে দেখবে ও চোখ আমার কিংবা যদি ভাবো, নীল আমষ্ট্রংয়ের সাথে পালাবে চাঁদে সেখানেও পাবেনা স্বস্তি এতটুকু অপরিচিত অসম পথে হোঁচট খেয়ে পড়বে তুমি বার বার আর তোমার বন্ধুর মুখে ফুটে উঠবে রহস্যের হাসি, ভালো করে চেয়ে দেখো, দেখবে অতি পরিচিত সেই হাসি আমার। কোথায় পালাবে তুমি? যতল যোজন দূরেই তুমি যাও পালাতে পারবে না তুমি কোনো মতে, কেননা,তোমার মনের মাঝে প্রোথিত আমি মনের বিরুদ্ধে গিয়ে মন থেকে তাড়াবে আমায় কি ভাবে? তাই আমি নিশ্চিত ভাবে বলছি- তোমার পালাবার কোন পথ নেই
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now