বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
২.
চিটাগঙ্গের উদ্দেশ্যে একটু পরেই যাত্রা শুরু
করবে ট্রেন । ত্রিনা একটা নিঃশ্বাস আটকে জানালা
দিয়ে বাইরে তাকাল , আগে কখনও চিটাগং যায়নি সে
, সাব্বির বলেছিল নিয়ে যাবে । সব স্বপ্নই মরে
গেছে । কিন্তু স্বপ্ন ভাঙ্গার দুঃখ কান্না দিয়ে
কমানো যায়না , তাই এক ঠোঙ্গা বাদাম হাতে নিয়ে
সে হাসি মুখে বসে রইল । চাকরির একটা ইন্টারভিউ
আছে কাল ,চাকরিটা হয়ে গেলেই আর চিন্তা নেই
,একাই জীবন টা পার করে দেবে সে । ত্রিনার
পাশের সিটে কেউ নেই , পুরো
কম্পারটমেন্টে হাতে গোনা মানুষ । ভিড় ছাড়া যাত্রা
টা ভালই হবে মনে হচ্ছে । এক বৃদ্ধাকে পানি
খেতে দেখে ত্রিনার হঠাত মনে পড়ল , পানির
বোতল টা বাসায় ফেলে এসেছে সে । অথচ
এখনই তার পিপাসা পেয়ে গেছে , কি আর করা ,
ট্রেনের জানালায় মাথা বাড়িয়ে দেখতে লাগল
কোন পানি বিক্রেতা পাওয়া যায় কিনা ।
একদম ভুত দেখার মত চমকানো বোধ হয়
এটাকেই বলে । পেস্ট কালারের শার্ট আর ব্লু
জিন্সে প্রায় দৌড়ে দৌড়ে আসা এইটা কাকে
দেখছে ত্রিনা ? ভার্সিটি লাইফের সেই
অগোছালো সাব্বির এতদিন পর কোত্থেকে ?
ত্রিনা জলদি করে জানালা দিয়ে মাথা ঢুকিয়ে ফেলল ।
নিশ্চয়ই পাগল হয়ে গেছে সে । বর্তমানের
ক্যারিয়ার সচেতন ধোপদুরস্ত সাব্বির কে সেই
পুরনো রুপে দেখতে পাওয়াটা পাগলামির লক্ষন ই
। এরকম পাগলা মাথা নিয়ে সে ব্যাংকে চাকরি
করবে ? কিন্তু এসব কি ? সাব্বির তো দেখছি
সত্যি সত্যি এসেছে । ত্রিনা বিস্ময়ের সাথে
আবিষ্কার করল , সাব্বির ট্রেনের জানালা দিয়ে
তাকে ডেকে বলছে ,'' এই এই , পানি আছে
তোমার কাছে ? পাউরুটি ? এই ?'' ত্রিনা বিস্ফারিত
চোখে মাথা নাড়িয়ে বলল , '' পানি নেই । পাউরুটি
আর ডিমের স্যান্ডউইচ ...'' '' হোয়াট দ্যা হেল
... ট্রেন তো আমারে ছাইড়াই যাবে দেখতেছি
। ওয়েট , পানি কিনে আনি !! ''
'' তোমাকে আসতে বলছে কে ?'' জানালা
দিয়ে বাইরে তাকাতে তাকাতে বলল ত্রিনা । ঢাকা
থেকে চলা শুরু করেছে ট্রেন টা । '' তুমি '' ,
সাব্বিরের সোজাসাপটা জবাব । ত্রিনা গম্ভীর গলায়
বলে ,'' মানে ?'' '' মানে তুমি স্বপ্নের মাঝে
আমাকে চারবছর আগের মত বলেছ ,' আমার
সাথে যাবি না ?' আমি বলেছি ,' যাব না মানে ? তুই
দুই মিনিট দাঁড়া আমি দশ মিনিটের মাঝে আসতেছি ' ''
ত্রিনা কান্না আটকে বলল ,'' সাব্বির , লাইফটা গেইম
না ......'' সাব্বির ত্রিনার হাত ধরে তাকে থামিয়ে
বলল ,'' ঠিক এই কথাটাই আমি এই এক মাসে
রিয়েলাইজ করেছি,ত্রিনা । আমাকে মাফ করা যায়না ?
আর এমন হবেনা , প্রমিস । '' ত্রিনা হা করে
তাকিয়ে আছে । এটা সেই সাব্বির ? সাব্বির
বলছেই ,'' আমার শালাটা ভাল, আমাকে সব
ইনফরমেশন ও ই দিয়েছে । তুমি যে পানি
ফেলে আসছ সেটাও ... '' ত্রিনা বুঝল , তার
গলায় কোন আওয়াজ আসছে না । অনেক কষ্টে
বলল , '' সাব্বির আমার বিশ্বাস হচ্ছেনা... ''
সাব্বির ব্যাগ থেকে পানির বোতল বের করে
মুখ খুলতে লাগল । ত্রিনার দিকে বাড়িয়ে দিয়ে
বলল , '' পানি খাও, বিশ্বাস হবে । তারপর আমরা
পাউরুটি আর ডিমের স্যান্ডউইচ খাবো ।'' ত্রিনা
সাব্বিরের পেটে গুতা মেরে বলল ,'' এখনই সব
খাবা , না ? তাইলে দুপুরে কি খাবো ?'' সাব্বির মাথা
চুলকে বলল ,'' ইয়ে মানে দুপুরে ভাত খাবা ?
আমি না ডিম ভুনা করে আনছি , যদিও ভাল হয়নাই
......''
ত্রিনা হাসি হাসি মুখে তাকিয়ে থাকল সাব্বিরের দিকে ।
অনেক দিনের পুরানো সেই সাব্বির , একদম
জলসা মুভিজের সেই পাগলু ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now