বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
এই দিকে একটু তাকাও
--- (না তাকিয়ে) কেন!!
--- অারে তাকাওনা প্লিজজজজ
---কি?
--- মশারি
--- কি করেছে মশারি?
--- টানিয়ে দাওনি কেন?
--- প্রতিশোধ
---- কি!! অামার উপর প্রতিশোধ?? কি করলাম
বলোতো!
--- তুমি অাজ অফিস থেকে দেরী করে ফিরেছো।
ডিনারের সময় অামার রান্না ভাল হয়নি বলছো। তাই....
---- অারে দেরী তো অামি ইচ্ছা করে করিনি।অার তুমি
অামার লক্ষি বউ... রান্নার কথাটা এমনি বলেছি
তোমাকে ক্ষাপানোর জন্য বলেছি।
---- অনিকককক, অামি ক্লাশ ফাইভের বাচ্চা না।কোন
কথাটা কি মীন করে বলা হয় সেটা অামি বুঝি।
---- হা জানি জানি তুমি বুড়ী ঢেঙ্গী।
---- কি!! অামি বুড়ী
---- সরি সরি শোন... ( জড়িয়ে ধরার চেস্টা)
--- এই এই একদম কাছে অাসবে না।দূরে থাকো তুমি।
অামি ওই রুমে শোব।তুমি এ রুমে মশারি টানাবে নাকি
স্প্রে করবে তুমি জানো।
--- একটু শোন.. একা ঘুমাতে অামার ভয় লাগে।যদি
অামাকে বোবা ভূতে ধরে।
--- বিয়ের অাগে ঘুমাতে কি করে?তখন বোবা ভূত ছিল
না?
--- না মানে তখন অাম্মু টেইক কেয়ার করতো তো তাই
ভয় কম হতো।
--- তুমি না একটা ইয়ে...
--- কি?
--- অক্টোপাস
---- হা অামি অক্টোপাস । তবুও এ রুমেই থাক।
জানোইতো স্প্রের গন্ধ সহ্য হয় না অামার।
--- এই ন্যাকামো কম করবে।গেলাম অামি.... বলতে
বলতেই নবনী পাশের রুমে চলে গেলো।একটা অাওয়াজ
পাওয়া গেলো দরজা বন্ধ করার।
অনিকের বুকটা ধপাস বরে উঠলো শূন্যতায়।
কিছু সময় পরে অনিক দরজায় নক করতে লাগলো।
--- এই নবনী, শোন তো প্লিজজজজ।এই রুমে অামাকে
ও নিয়ে নাও।তুমি কিন্তু একা একা ভয় পাবে। দশ
মিনিট ধরে অনিক এটা ওটা বলে চলছে কিন্তু নবনীর
কোন অাওয়াজ নেই ভেতর থেকে।হঠাৎ মনে হলো ফোন
করবে নবনীকে। ফোনে রিং দিতেই দেখে ফোনটা এই
রুমেই ফেলে রেখেছে।
এবার একটা কাগজের টুকরা হাতে নিল।কাজগে সুন্দর
করে লিখলো --- মিস ইউ
তারপর চিরকুটটি ওই রুমের দরজার নীচ থেকে ভেতরে
দিয়ে দিল।এর পর কখন যে অনিক ঘুমিয়ে পড়েছে মনে
নেই।
সকাল সাতটা... অনিক চোখ খুলতেই দেখে বিশাল এক
মশারির মাঝে সে ঘুমিয়ে অাছে।ভুল দেখছে নাতো!!
একটু অবাক হয়ে পাশে তাকিয়ে দেখে নবনী অঘড়ে
ঘুমাচ্ছে।প্রচন্ড হাসি পেলো অনিকের।নবনীর হাতটা
হাতের মুঠোঁয় নিয়ে অালতো একটা চুমু খেলো।তারপর
হাতটা বুকের মাঝে চেপে ধরলো অার মনে মনে বলতে
লাগলো --- পাগলী বৌ একটা।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now