বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
...সন্ধ্যাবেলা হিয়া বিয়ে বাড়িতে এলো রাতের খাবার নেওয়ার জন্য।তখন হিয়ার মা,তনয়ের মা,তনয়,হিয়ার কয়েকজন দাদি আরো অনেকে বসে গল্প করছিলো।হিয়া তার মায়ের পাশে বসল।ওপাশেই তনয়।তখন কে একজন তনয়ের মাকে প্রশ্ন করলো,আপনারা কী আজই চলে যাবেন?তিনি বললেন যেতে পারি আবার নাও যেতে পারি।হিয়া কথাটা শুনলো কিছু বললো না।একটু পর হিয়া ঊঠে গেল।ফিরে এসে দেখে তার চেয়ার ফাকা নেই।আর তনয়ের পাশে যে চেয়ারে হিয়ার মা বসেছিল সেখানে এখন কুহু বসে আছে।হিয়া চলে আসবে তখনই মাগরিবের আযান দিলো।তনয়ের মা বললো,এসময় বেরতে নেই।একটু পরে যাও।একটুপর হিয়া চলে আসল।রাতে শুধু তার তনয়ের কথাই মনে পড়ছে।ভাবছে এই ছেলেটা এতো সাধারণ কেন?বিয়ে বাড়িতে ছেলেদের ভাব আলাদা থাকে।তারা খুব ভাব নেওয়ার চেষ্টা করে।অথচ সে?সারাদিন গতরাতের টি শার্ট ই পড়ে ছিল।চুলগুলোও কি এলোমেলো!এ বয়সের ছেলেরা কী স্টাইলে হেয়ার কাট করে।এ এর তুলনায় কতই না সাধারণ!ঝালও সহ্য করতে পারে না।একবার নাকি ছোটবেলাই হিয়াদের বাসাই এসে চানাচুর খেয়ে কান্না করে দিয়েছিলো।হিয়া মায়ের কাছে শুনেছিলো।মনে মনে বলে উঠল,পাগল ছেলেটা।মুখে তার একটা হাসি ফুটে উঠল।চলবে...
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now