বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অতৃপ্ত আত্মার আত্মকথন

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান নাসরুল্লাহ (০ পয়েন্ট)

X আমার বাঁচার কথা ছিল না, তবু বেঁচে আছি অতৃপ্ত আত্মার মত। আত্মার কোন রক্ত-মাংশের শরীর থাকে না, কিন্তু জগতের সবার মত আমারও শরীর রয়েছে। তারপরও আমি অতৃপ্ত আত্মা। নিজেকে এখন জীবন্ত মানুষ বলে ভাবতে পারি না। মৃতদেহের উপর আঘাত করলে সে দেহ কোন ব্যাথা পায় না; আমি আঘাত সইতে সইতে র্নিবাক হয়ে গেছি, এখন আর ব্যাথা পাইনা। ফিলিস্তিনের যে উর্বর জমিন হাজারো মানুষের রক্ত শুষে নিতে পারে, সেখানে আমি কেন তার মত হতে পারবোনা!! তিন বছরের ছোট খোকার রক্তস্নাত ছবিটা এখনো মানসপটে ভেসে উঠে। সেই যে স্কুলে যাওয়ার সময় বলে গেল- “বাবা, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো”। আমার খোকা কথা রেখেছিল। সাদা কাফনের কাপড়ে নতুন সাজে খোকা আমার কাছে ফিরে এসেছিল। গাছের ডালে ভাইয়ের রক্তাক্ত ঝুলন্ত লাশের স্মৃতি এখন আমাকে আর কাঁদায় না। বিশ্বাস করো, ও আর কোনদিন স্বাধীনতা চাইবে না… কোন দিন না..। তোমরা ওর কণ্ঠ চিরতরে রুদ্ধ করে দিয়েছ, কিন্তু আত্মার কণ্ঠ কি রুদ্ধ করতে পেরেছ? দু’চোখ ভরা স্বপ্ন নিয়ে একমাত্র মেয়েটি আমার সাজানো সংসার জীবন শুরু করেছিল। অতঃপর একদিন সন্ধার আলো-আঁধারীতে রাস্তার পাশের গমক্ষেতে তার শতছিন্ন দেহটি খুঁজে পাওয়া গেল। তোমাদের পশুত্বের ক্ষত চিহ্ন নিয়ে সেও পাড়ি জমালো অচেনার দেশে, না ফেরার দেশে। আমি কি সত্যিই পাগল হয়ে গেছি! হয়তো, হয়তোবা না। আমার অনেক আগেই পাগল হওয়ার কথা ছিল। বোমায় বিদ্ধস্ত বাবা-মা আর স্ত্রীর ক্ষত-বিক্ষত দেহ; শকুনের ভয়ার্ত চাহিনী দেখে আমি কেন পাগল হলাম না! কেন? বলতে পারো? অতৃপ্ত আত্মা কি কখনোই তৃপ্ত হবে না? এ অতৃপ্ত আত্মার হাহাকার ধ্বনি আমার মুসলিম ভাইদের কর্ণকুহরে প্রবেশ করে না। প্রবাহমান এই রক্তের নদী ওরা দেখতে পায়না। ওরা এখনো ঘুমিয়ে বিলাসিতার চাদরে। ওদের কণ্ঠে আত্মকলহের ধ্বনি; সে ধ্বনির নিচে চাপা পড়ে যায় হাজারো মজলুমের শেষ আর্তচিৎকারটুকু। তবে ওরাও একদিন জাগবে…. ওরাও একদিন জাগবে…। যেদিন আমাদের দেহের শেষ রক্তবিন্দু চুষে নিবে গণতন্ত্রের মুখোশধারী সাম্রাজ্যবাদীরা, যেদিন হায়েনাদের কালোহাত ওদের শির পর্যন্ত পৌঁছবে, সেদিন ওরা ঠিকই জেগে উঠবে। হয়তো তাদের পরিণতি আমাদের চেয়ে ভিন্নতর হবে না।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮১ জন


এ জাতীয় গল্প

→ অতৃপ্ত আত্মার আত্মকথন

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now