বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অতৃপ্ত আত্মা

"ভৌতিক গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X "অতৃপ্ত আত্মা " আরিফ ১৪/২/২০১৭ আমি রোড এক্সিডেন্টে মারা গিয়েছি,তখন রাত্র ৮টা।আমি শখের মোটরসাইকেল ড্রাইভ করছিলাম।স্পিড যে খুব বেশি ছিল তা কিন্তু নয়!চলার মাঝে রোজকার মত হঠাৎ তোমার কথা মনে পড়ে গেল, মনটা হয়ে গেল বেখেয়ালি। শুধুই তোমার হাসি মাখা মুখ টা মনে পড়ছিল।আচমকা সামনে থেকে একটা মালবাহী ট্রাক আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল পরে আমাকে চাপা দিয়ে শরিরের উপর দিয়ে চলে গেল।আমার দেহটা সাথে সাথে রাস্তায় মিশে গেল, রক্তে রাজপথ ভিজে একাকার হয়ে গেল।কিন্তু আমার লাশের পাশে কেউ এসে দাঁড়ালো না!আমার প্রতি কারো একটুও মায়া হলো না!আরে রাস্তার মানুষ আমাকে কি মায়া করবে যেখানে তুমিই আমাকে ঘৃণা কর?অনেকক্ষণ পরে এক মাতাল এসে আমার পকেট থেকে মানিব্যাগ, মোবাইল এসব নিয়ে নিল।জানো,মানিব্যাগ খুলেই সে তোমার ছবি দেখতে পেয়ে কি বলেছিল? সে বলল"আহা বেচারি, অল্প বয়সে বিধবা হইয়া গেল গা!"মোবাইল এর স্ক্রিনে তোমার ফটো দেখে সে আমাকে কি বলল জানো!? সে বলল "আহারে বউ পাগল পোলা,সব জায়গায় বউডারে হাজায়া রাখছে" তোমাকে বউ বলাতে তোমার প্রেস্টিজ পাংচার হলো বুঝি!!?কি বলব বলো মাতাল নেশার ঘোরে কি বলেছে না বলেছে।জানো সে আমার মুখের দিকে তাকায়া কি বলেছে? সে বলল "আহারে কি মায়াবী মুখডা এক্কেবারে ভালবাসায় চুই চুই করে!" আমি লজ্জায় পড়ে গেলাম। হোক না সে মাতাল কিন্তু সে আমার মুখাবয়বে ভালবাসা দেখতে পেয়েছে যে ভালবাসা তুমি দেখতে পাওনি, তাই খুব লজ্জা পেলাম।জানো আমার চোখ দুটো না রাস্তায় ছিটকে পড়েছিল, এই চোখ দিয়ে তোমার ছবিগুলো রোজ রোজ দেখতাম। আজ থেকে আর দেখা হবে না।কিন্তু এই চোখ দুটো সবসময় চাইত জীবনের শেষ পলক যেন তোমাকে দেখে হয়, কিন্তু হলো না। এইমাত্র একটা বাস সেই চোখ দুটোকে চাপা দিয়ে গালিয়ে দিল।চোখ নেই সেটা আমার আফসোস নয়, আমি আর তোমার বিরহে কান্না করতে পারব না এটাই আমার আফসোস! চলবে........


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৯ জন


এ জাতীয় গল্প

→ অতৃপ্ত আত্মা
→ অতৃপ্ত আত্মা
→ পুতুলের অতৃপ্ত আত্মা
→ অতৃপ্ত আত্মার কাণ্ড!
→ অতৃপ্ত আত্মা
→ অতৃপ্ত আত্মা-৭ শেষ
→ অতৃপ্ত আত্মা-৬
→ অতৃপ্ত আত্মা-৫
→ অতৃপ্ত আত্মা-৪
→ অতৃপ্ত আত্মা-৩
→ অতৃপ্ত আত্মা-৩
→ অতৃপ্ত আত্মা-২
→ অতৃপ্ত আত্মা-১
→ পাচ অতৃপ্ত আত্মা এখনো ঘুড়ে বেড়ায়
→ অতৃপ্ত আত্মা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now