বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অতিপ্রাকৃত ছারপোকা 2

"ছোটদের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান নাসরুল্লাহ (০ পয়েন্ট)

X আকাশ কুসুম কল্পনা! কেননা, একটি শব্দ দুবার তুতলাতে তুতলাতে উচ্চারণ করি। এখনও তো ভাল করে কথাই বলতে পারি না, আবার গান! কাজেই জাতীয় শিল্পী হতে চেয়ে হয়ে ওঠলাম বাতরুম শিল্পী! পেট তখন ক্ষুধায় প্রচণ্ড চু চ করছিল। সকালের নাস্তা তখনো প্রস্তুত হয়ে ওঠে নি। তাই হালকা কিছু খাবার খাওয়ার জন্য চিড়ার বোয়ামে হাত দিলাম। চিড়ার লাড্ডু বের করে আনতেই পুনরায় অবাক হয়ে গেলাম। সমস্ত লাড্ডু জুড়ে ছারপোকা! এখন আর ছারপোকার ওপর নয়, বরং বোন আর মায়ের ওপর রাগ হতে লাগলো। কেন যে সবকিছু পরিষ্কার করে রাখে না! তাহলেই তো আর এসব বাসা বাঁধে না। নাস্তা না করেই বাসা থেকে বের হয়ে গেলাম। অফিসে বসে ফাইল দেখছি। হঠাৎ আমার চোখ পড়ল আমার পায়ের দিকে। কী পোকা যেন লাইন ধরে আমার পায়ের দিকে আসছে। প্রথমে মনে হল পিঁপড়া জাতীয় কিছু হবে। কিন্তু ভাল করে দেখলাম পিঁপড়ে নয়, ছারপোকা। এত তুচ্ছ বিষয় অফিসের অন্য কাউকে বললে খুবই খারাপ ভাববে, কিংবা আমায় নিয়ে হাসাহাসি করবে এই মনে করে আর কারও কাছে বিষয়টি শেয়ার করলাম না। অদ্ভুত ঘটনার অদ্ভুত শিহরণ নিয়ে বাসায় ফিরি।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮০ জন


এ জাতীয় গল্প

→ অতিপ্রাকৃত ছারপোকা’ 4
→ অতিপ্রাকৃত ছারপোকা’ 3
→ অতিপ্রাকৃত ছারপোকা 2
→ অতিপ্রাকৃত ছারপোকা 1

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now