বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
এক দুঃস্বপ্নে ঘুম ভেঙ্গে গেল। দু’হাত দিয়ে চোখ কচলাতে লাগলাম। ওমা! একি কাণ্ড
আমার সমস্ত মুখ জুড়ে নরম নরম কী যেন লেপ্টে রয়েছে। একটু একটু চুলকাচ্ছেও।
আমি চোখ না মেলেই মুখ থেকে নরম বস্তুগুলো আনার চেষ্টা করলাম। হাত
মুঠ করে চোখের সামনে আনতেই বিষ্ময়ে আমার চোখ যেন কপালে উঠার মত অবস্থা হল।
এ যে কয়েক’শ ছারপোকা! হাতের মধ্যে কিলবিল করছে। ছারপোকার ওপরে ভারী
রাগ হতে লাগলো। মনে মনে পরিকল্পনা করলাম সবগুলোই জ্বালিয়ে মারব।
যেই কথা সেই কাজ। কাগজে মুড়িয়ে দেশলাই দিয়ে আগুন জ্বালিয়ে মারলাম। কিন্তু পরক্ষণেই আমার ভিতরে একটু খটকা লাগলো-এতো ছাড়পোকা এল কোথা থেকে? এর আগে কখনো দেখেছি বলে মনে হল না।
যাইহোক সামান্য ছাড়পোকার জন্য মূল্যবান সময় নষ্ট করতে মোটেও ইচ্ছুক ছিলাম না।
ফ্রেস হয়ে প্রাত্যহিক অফিসের কাজ সম্পন্ন করলাম। বাতরুমের আয়নার সামনে গিয়ে সিগারেট ধরিয়ে গুণগুণ করে গান ধরলাম।
খুব ছোটবেলা থেকে ইচ্ছে ছিল ভাল একজন কণ্ঠশিল্পী হওয়ার, কিন্তু প্রকৃতিগতভাবে আমার জিহ্বাটি একটু ত্রুটিপূর্ণ হওয়ায় আমার সে স্বপ্নটি এখনো স্বপ্নই রয়ে গেছে।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now