বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অতঃপর ব্লক

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Rafi Orton (০ পয়েন্ট)

X গভীর রাতে ইনবক্স টুং করে আওয়াজ করে উঠলো। অনেকদিন আগে। চিঠির যুগ গেছে। এসেছে টুং টাং এর যুগ। আগে পরিচিতরা চিঠি দিতো। এই টুং টাং এর যুগে অপরিচিতরাও টেক্সট করে। ইনবক্স খুলেই দেখি এক মেয়ে নক দিয়েছে। "হাই, কেমন আছেন? আমি আপনাকে অনেকদিন ধরেই ফলো করি। আপনার লেখা আমার মোটেও পছন্দ না। তবুও কিভাবে কিভাবে যেন আপনার আইডির প্রেমে পড়ে গেছি। তবে আবারও বলি আমি আপনার লেখাকে চরম অপছন্দ করি। " মেয়েটার এমন মেসেজ শুরুতে কিছুটা অপমান বোধ করলেও স্বাভাবিকভাবেই নিলাম। কোন রিপ্লে দিলাম না। পরেরদিন আবার তার মেসেজ, হাই, কি করছেন? আমি রিপ্লে দিলাম না। ফেক আইডির ভীরে এটা রিয়েল আইডি তা ভাবা অবান্তর। এর পর একদিন সে আমার স্ট্যাটাসে কমেন্ট দিলো। "প্লিজ চেক ইনবক্স"। চরম বিরক্ত হলাম তার এহেন কমেন্টে। কেন যেন মেয়েটার মেসেজ পাওয়া মাত্রই আমার মেজাজ গরম হতে শুরু করে। এর পর মেয়েটা দিনের পর দিন টানা ইনবক্স করেই গেল। প্রতিটা মেসেজে সে একই কথা বলতো। ‘আপনার যদি কখনো মন খারাপ হয় আমার সাথে কথা বলতে পারেন’। তার এমন বাক্যে আমি আরও বিব্রত হই। আর একটা মানুষের সহনশীলতা এতো বেশী হয় কি করে! আমি তাকে হাজারবার বলেছি, আমার মেসেজ ভাল লাগেনা। রিপ্লে দিতে আরও বিরক্ত লাগে। প্লিজ নো মোর। মেসেজ করবেন না। ব্যক্তিগত আলাপতো নয়ই”। মেয়েটা শুধু হাসির ইমো দেয় বিনিময়ে। পরের দিন আবারও মেসেজ। "কি খবর , খাওয়া দাওয়া হয়েছে নাকি। প্লিজ শরীরের প্রতি মনোযোগ দেবেন। রাত না জাগাই উত্তম ৷ " তার মেসেজ নোটিফিকেশনে আমার ফেসবুকের বারোটা বেজে যায় প্রায়। তবে কেন জানি তাকে ব্লকও করতে পারিনা। ব্লক করতে গেলে মনে হয় থাক কি দরকার! আমারতো কোন ক্ষতি হচ্ছেনা। তাছাড়া মেয়েটার মাথায় কোন গণ্ডগোল থাকতে পারে। এভাবেই চলল টানা তেরোটা মাস ৷ গত কয়েক মাস আমি সিন করিনি তার কোন মেসেজ। তবুও তার বিরতি নেই, ক্লান্তি নেই। দিয়েই চলেছে। কেমন আছেন? শরীর কেমন, মন ভাল রাখবেন, ইত্যাদি ইত্যাদি। অনুভব করলাম, মেয়েটা হয়তো আমাকে ভালবেসে ফেলেছে। আমার কোন যোগ্যতা হয়নি এখনো বিয়ে করার। যদি তার ভালবাসা গ্রহণ করিও তবে সেটাও সম্ভব না। আমার এসবে খুব একটা মন সায় দেয়না। গতকাল গভীর রাতে সে মেয়ে আমাকে মেসেজ করেছে। আমি ক্লান্তি নিয়ে মেসেজ সিন করলাম। "সোহান, আপনাকে বিরক্ত করেছি অনেক ৷ আপনি অনেক রাগ করতেন । আমি কিছু মনে করিনি। যাকে ভালবাসি তার রাগ সইতে আপত্তি কি! আচ্ছা যাহোক শুনেন। আজ থেকে আর আপনাকে মেসেজ দিবো না। আশা করি ভাল থাকবেন। কাল আমার বিয়ে। মানুষের কি সব ইচ্ছে, সখ , প্রত্যাশা পূরণ হয় বলুন ? কেন যেন আপনার প্রতি আমার এক অজানা ভালবাসা কাজ করতো ৷ আচ্ছা আপনি আমাকে বিয়ে করবেন? এই দেখুন, আপনি হয়তো আমার মেসেজ দেখবনই না আর আমি কিনা কি বলছি। ভয়ের কারণ নেই। কথা দিলাম এটাই শেষ মেসেজ। ভাল থাকবেন। আমার নতুন সংসারের জন্য দোয়া করবেন। জানেন আমার স্বামীর নাম কি? আপনার নামের প্রথম অক্ষর দিয়েই। কি মিল তাই না! আপনার কোন কিছু পেলাম না। তবে একটা অক্ষরতো পেতে যাচ্ছি! আপনার কি মন খারাপ হয় কখনো? ভাল থাকবেন।" মেসেজটা পড়ে বুকটা কেমন যেন করে উঠলো আমার। কি যেন হারালাম। ছাদে গেলাম। কি বিশাল আকাশ! আকাশের দিকে তাকিয়ে আছি। বিশাল শুন্যতা। কিন্তু তার চেয়ে যেন হাজার গুণ শুন্যতা আমার বুকে। মোবাইল নিয়ে তার মেসেজটা আবার পড়তে গেলাম। সে আমাকে ব্লক করেছে... আবার আকাশের দিকে তাকালাম। নিজের শুন্যতাকে ভুলে আকাশের শুন্যতায় একটু সুখ খোঁজার চেষ্টা করছি...


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৩ জন


এ জাতীয় গল্প

→ অতঃপর ব্লক
→ অনুগল্প: ব্লক, অতঃপর……

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now