বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
মা পাগল মেয়েটা, এখন অনিচ্ছা সত্ত্বে-ও রোজ
মায়ের সাথে মিথ্যা বলে। 'কোচিংয়ের নাম করে
ছেলেটার সাথে চুপিসারে দেখা করে.... ফোনে
হঠাৎ রিংটোন বেজে উঠলে মা জিজ্ঞেস করলে
বলে কিছু না মা আমার বন্ধাবী ফোন দিয়েছে..!
-
অার... 'চুপি চুপি কথা বলতে গিয়ে মায়ের হাতে
ধরাপড়ার অাগেই কানের'হেডফোন খুলে পড়ার
টেবিলে বসে বইয়েরপাতা উল্টাতে থাকে,রাতের
বেলা যখন সবাই ঘুমিয়ে পড়ে..'তখন ঐ মেয়েটা
ফিসফিস করে ভয়ে, ভয়ে, ছেলে'টার সাথে কথা
বলে......
-
পাশের রুমে হঠাৎ লাইট জ্বলে উঠলে.... অথবা
দরজাটা একটুখানি নড়েউঠলে মেয়েটা চুপহয়ে
পাথর হয়ে যায়...কাঁপা কাঁপা গলায় ছেলেটাকে
বলে দেয়..... " একটু পর ফোন করছি,, মনে হয়
মা জেগে গেছে " মেয়েটা 'দু-চোখ দিয়ে অালোর
দিকে তাকিয়ে থাকে, অালো নিভে গেলে অাবার
ছেলেটাকে ফোন দেয়.......
-
সকালে ঘুম থেকে উঠে ছেলেটাকে ' শুভ সকাল'
লিখতে ভুলে না সে.. 'ছেলেটার সারাদিনের সব
কাজের কথা মনেকরিয়ে দেয়,খাবার ঠিক মতো
খেয়েছে কিনা.. বাসায় ঠিক মতো এসেছে কিনা,
ক্লাসের পড়াগুলো নোট করলো কিনা... নিজের
সব কাজ শেষ করলো কিনা, কবে অাবার দেখা
করবে তারা,কবে আবার পাশাপাশি হাটবে.......
-
ছেলেটার কখনও শরীর খারাপ করলে..মেয়েটা
সারাক্ষণ টেনশন করে.. সময় মতো ঔষুধ খেতে
শাসন করে, পরীক্ষার সময় ছেলেটা নার্ভাস হলে
মেয়েটা অাড়ালে পাশে থাকে "ছেলেটা মেয়েটার
ভালবাসা পেয়ে অন্য সব কিছু ভুলে যায়....অার
মেয়েটা ছেলেটার কিছু ভুলদেখলে নাক ফুলিয়ে
রাগ করে বসে থাকে.....''ছেলেটা রাগটা ভাঙ্গাবে
বলেই, অপেক্ষায় থাকে......
-
বিশেষ কোন দিনে মেয়েটা ছেলেটার জন্য শপিং
মল ঘুরে পছন্দের ছেলেটার জিনিস কিনে,তাকে
সারপ্রাইজ দিবে বলে,কখনো বা লুকিয়ে নিজের
হাতে অাইসক্রিম বানিয়ে... ছেলেটার জন্য নিয়ে
যায়,কোন একদিন প্রচন্ড বৃষ্টিরমাঝে ছোট্ট ছাতা
হাতে ছেলেটার অপেক্ষায় থাকে,,কখনো বা নীল
শাড়ি পড়ে...'খোঁপায় ফুল সাজিয়ে দূরে কোথাও
যাওয়ার বায়না ধরে.....
-
মেয়েটার এমন পাগলামি দেখে..'ছেলেটা অবাক
হয়.. গভীর ভালোবাসার উষ্ণতায় মেয়েটাকে সে
বুকে জড়িয়ে রাখে, অার উজাড় করে ভালবাসে'
-
যখন বাসার কেউ জেনেগিয়ে ফোনটা নিয়ে নেয়
অথবা কোন কারণে কথা না হলে, মেয়েটা রোজ
রাতে তার 'বালিশটাকে নিজের অজান্তে চোখের
জ্বলে ভিজিয়ে ফেলে। ঠিক'মতো খাওয়া দাওয়া
করেনা, মন থেকে হাসে না... 'জোর করে কখনো
হাসে, কখনো বা অদূরের কোন সুখ তারার সাথে
ঝাপসা চোখে কথা বলে......
-
মেয়েটার এমন মনখারাপ দেখে তার টেডিবিয়ার
গুলোরও যেন মন খারাপ হয়।'বেলকনিতে থাকা
দোলনায় দুলতে দুলতেই মেয়েটা ঘুমিয়ে পড়ে.....
-
সকাল হলে, পাখির শব্দে তার অাগের মতো ঘুম
ভাঙ্গে না...'সকালে ঘুম থেকে উঠে সব কিছু তার
কাছে এলোমেলো লাগে.. ঠিক প্রতিদিনের মতো
ছেলেটার সাথে কথা না হলে মেয়েটার এমন মন
খারাপ হয় " কাউকে দেখাতে সে পারে না, 'কেউ
দেখলেও বুঝে না, অার জিজ্ঞেস করলে মেয়েটা
কাউকে কিছু বলেনা....
-
কষ্টগুলোকে স্বার্থপরের মতো, মনের মাঝে জমা
রাখতে পারে,সে জমানো কষ্টগুলো একটা সময়
ভালবাসার মাঝে ডু্ব দিবে এমন স্বপ্নের আশায়।
তারপর একদিন সব হারিয়ে যায়।
.
#কালেক্টেড
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now