বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অসমাপ্ত আবেগ

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান টি.বি তৌহিদ (০ পয়েন্ট)

X — এই সোহান । — হুম । — শুনতে পাচ্ছিস ?? — হুম । — হুম হুম করছিস কেন ? কথা বল । — হুম বলছি তো । — আবার ! — কি হইছে বল । — কেমন আছিস ? — ভালো । — আমি কেমন আছি জানতে চাইবি না ? — হুম কেমন আছিস ? — ভালো । — কথা শুনে তো মনে হচ্ছে না । — কেন ? — এতো আস্তে আস্তে কথা বলছিস কেনো ? কি হইছে ? — কিছুনা । — বলতে না চাইলে বলার দরকার নাই । জোর করে শুনতে চাইবো না । — কোথায় তুই ? — ছাদে বসে আছি । — কি করিস ছাদে বসে ? — গান শুনছি ? — একটা গান গাইবি ? — না । — তোর কি মন খারাপ ? — কিছুটা । — কি হইছে ? — জানিনা । — একটা গান শুনবি ? — না । — তুই কি প্রেম করিস ? — না । — আমার সাথে প্রেম করবি ? — না । — আমার তোকে খুব ভালো লাগে । — তো ? — না কিছুনা । — এসব কথা আমাকে আর বলবি না । — আচ্ছা বলবো না । তুই কি রাগ করলি ? — রাগ করার মতো কিছু তো হয়নি । রাগ কেন করবো ? — আচ্ছা এখন রাখি , পরে ফোন করবো । ভালো থাকিস । ফোন কেটে দেয় তনয়া । মেয়টি মনে মনে খুব ভালবাসতো সোহানকে । অনেক সাহস করে আজ বলেছিল । কিন্তু কোন লাভ হয় নি । সোহান তাকে বন্ধুর মতোই দেখছে সব সময় । আজ ও তার ব্যতিক্রম করেনি । খুব কাঁদছে তনয়া । বন্ধু হিসাবেই সোহানকে দেখতো কিন্তু কেন জানি আজ ওকে প্রপোজ করে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে তনয়ার । নিরবে কাঁদছে । খুব একা একা । পৃথিবীটাকে খুব শুন্য মনে হচ্ছে । তনয়া আবার ফোন করে সোহানকে : — কি করিস ? — ছাদে বসে আছি । — এখনও ? — হুম । — তুই কি রাগ করেছিস ? — না রাগ করিনি । ভুলে যা এসব কথা । — ওকে ভুলে গেলাম । একটু হাসবি ? — কেন ? — তোর হাসি শুনতে ইচ্ছে করছে । — হি হি হি । খুশি ? — হুম । — আচ্ছা এখন রাখি ,,, পরে ফোন করবো । ** কখনও কখনও দুঃখের মাঝেও সুখ থাকে ,, আর কখনও কখনও সুখের মাঝে ও দুঃখ থাকে


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮১ জন


এ জাতীয় গল্প

→ অসমাপ্ত আবেগ

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now