বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অসমাপ্ত

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X ???? দুই ছেলে,শশুর-শাশুড়ি আর বর কে নিয়ে বিপার ছোট্ট পরিবার। সেই কোন কাক ডাকা ভোর থেকে শুরু হয় বিপার কাজ,অফুরন্ত কাজ। কোন দিকে তাকানোর কোন সময় নেই।শশুর বাড়ীতে বিপার অনেক প্রশংসা। আর দুইটা এত্ত সুন্দর রাজপুত্রের মা সে আর কি চাই জীবনে।ভালবেসে বিয়ে করেছে রাহাতকে। এক কথায় কমপ্লিট হ্যাপি ফ্যামিলি। সবাই বলে " বিপা তুমি ভাগ্যবতী" কাজের ফাকে আয়নায় নিজেকে দেখে এলোমেলো চুল,চোখের নীচে কালি আর কেমন নিষ্প্রাণ একটা চেহারা।এক সময় আয়নায় নিজেকে দেখে মুগ্ধ হত বিপা। আর এখন।।।। দেয়ালে তাদের অসংখ্য ছবি বাধাই করা। নিজেকে খুব ই সুখি সুখি লাগছে বিপার। বিপা কে এক সময় কত ছেলেই না প্রপোজ করেছে কিন্তু বিপা শুধুই রাহাত কে ভালবাসে। আজকে ছুটির দিন। রাহাত ঘুমাচ্ছে। আজকে বিপা রাহাতের সব পছন্দের খাবার রান্না করবে, তারপর বিকেলে সাজুগুজু করে দুই ছেলেকে নিয়ে ঘুড়তে বের হবে। বেড সাইড এ রাহাতের মোবাইল চার্জ এ দেয়া।সেট সাথে করে রাহাত ওয়াশ রুমেও যায়,এক সেকেন্ড ও মোবাইল নিজের কাছ থেকে আলাদা করে না।ছুটির দিনেও মোবাইল নিয়ে পড়ে থাকে।বাচ্চাদের জেদ এ হয়ত একটু বেড়াতে যায়। মোবাইল নিয়ে বিপা আর রাহাতের অনেক ঝগড়া হয়ে গেছে। রাহাত কিছুদিন ঠিকঠাক থাকে তারপর আবার সেই মোবাইল। বিপা রাহাতের মোবাইল হাতে নিল, সব সময় মোবাইলে অজানা একটা লক প্যাটার্ন থাকে এটা নিয়েও কম ঝগড়া হয় নি। রাহাত এর নাকি কেউ মোবাইল এ হাত দিলে ভাল লাগে না। আজকে লক করা নাই। লক খুলেই দেখে স্ক্রিনে ছোট্ট সার্কেলে একটা মেয়ের ছবি,"সুরভী হাসান " মানে রাহাত কে একজন ম্যাসেজ পাঠিয়েছে।। মেয়ে??? বিপার হাত পা কাপছে। মুখ শুকিয়ে আসছে, দম আটকে আসতেছে। মেয়েটা লিখেছে " কি মশাই এখন ও ঘুম ভাংগে নাই" আমি কেবলি উঠলাম কি করেন আপনি শুভ সকাল" কালকে সারারাত রাহাত এই মেয়ের সাথে কথা বলছে!!!! মাথা ভন ভন করছে বিপার পা কাপছে পায়ের নীচে যেন মাটি নাই। অনেক লম্বা কনভারসন। রাহাত: বাসায় গেছেন ঠিক মত? সুরভী : হ্যা এই তো? রাহাত : কি করেন? সুরভী: খাচ্ছি। রাহাত : আমার আর টেনশন নাই আন্টি নিশ্চয় আপনাকে যত্ন করে খাওয়াবে।???? যা গরম পড়ছে নিজের যত্ন নিয়েন" সুরভী : আপনি খেয়েছেন? রাহাত : না এই তো খাব। ফোন দিলাম ধরলেন না কেন????????? সুরভী : ও আসলে আমার মোবাইলেblance নাই। মিস কল দেওয়ার ও।???? রাহাত : কি যে করেন না সুরভি।মোবাইল টাকা না থাকলে মানুষ কি ভাবে চলে বুঝিনা। দাড়া ন আমি বিক্যাশ থেকে এক্ষুনি পাঠাচ্ছি" সুরভী: আর এ না। রাহাত : কেন না! রকদম চুপ। সুরভী: ধন্যবাদ।।।।।।।।।।। রাহাত : আপনার ওই স্টাটাস টা ভাল ছিল।হি হি হি???????? সুরভী :আপনি আমাকে পচাচ্ছেন? আমি কাদব।""???????????????? রাহাত : আর এ না। আপনি কাদবেন না। আমি সরি।???? বিপা আর পড়তে পাড়ছে না। গ্যালারী তেও শুধু অই মেয়ের ছবি। বিপা রাহাতকে এক টান দিয়ে ঘুম থেকে ডাকল!!!! বিপা: সুরভি কে?তোমার সাথে ওর কি সমর্পক? রাহাত: উফ! সকাল সকাল কি শুরু করলা বাবু? সুরভি একটা মেয়ে! অনেক ছোট একটা মেয়ে! আমি মাঝে কথা বলি। বিপা: কেন কথা বল? রাহাত: এক টা মানুষ একটা মানুষের সাথে কথা বলতে পারবে না। আমি কি ওর সাথে প্রেম করি না? ডেটিং এ গেছি। বিপা:ও আমি যদি এক টা unknown ছেলের সাথে কথা বলতাম??? রাহাত এর কাছে এটা খুব ই সামান্য ব্যাপার। তোমার পছন্দ না। আমি আর কথা বলব না। প্লিজ এটা নিয়ে প্যান প্যান কর না। বিপা এর মাঝে সুরভি কে ফোন দিল। সুরভি : "আপনার হাসবেন্ড এর সাথে আমি এমনি কথা বলি " কোন সমর্পক না।এক টা মানুষ আরেক টা মানুষের সাথে কথা বলতে পারে না? উনি আমাকে গাইড করেন। আমি উনাকে রেসপেক্ট করি।" দুই এক বার দেখা হইছে এর বেশি কিছুনা।আমি কেনই বা একটা ম্যারিড ছেলের সাথে সমর্পক করব?আমি এত বোকা না। বসব অকথ্য ভাষায় গালিগালাজ করল সুরভিকে। বিপার মরে যেতে ইচ্ছা করছে লজ্জায় আর ঘৃনায়। বিপা দেখল এমন এমনি কথা বলার মেয়ের কোন অভাব নাই রাহাতের ম্যাসেনজারে। সম্পুর্ন অচেনা বা সামান্য পরিচয় এ মেয়েদের সাথে রাহাত দিব্যি কথা বলে। রাহাত আর এই মেয়েগুলা এখন কার আধুনিক মানুষ। বিপার মত মেয়েরা ব্যাকডেটেড। বিপা আজকাল প্রায় রাত এ ভাবে!!! সে মরে যাবে। বাচ্চাদের দিকে তাকিয়ে মরে যাওয়ার সাহস ও পায় না। আর কোন দিন রাহাত আর বিপার সংসার সুখের হয় নি। বিপা কিছুতেই এসব ভুলতে পারেনা। রাহাত কিছু দিন ভাল থাকে তারপর আবার কোন না কোন মেয়ের সাথে কথা বলে। হাজার বার বিপার কাছে ক্ষমা চায়। বিপা কখন ও আর রাহাত কে ভালবাসতে পারে না। বিপা অনুভুতি গুলো মরে গেছে। বিপা এখন অনুভুতিহীন।।।।।।।।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৯ জন


এ জাতীয় গল্প

→ “অসমাপ্ত থেকে সম্পূর্ণ”
→ শিউলির অসমাপ্ত শৈশব
→ আমার অসমাপ্ত প্রেম ও একটি ভোরবেলা ~ সারোওয়ারে জুলফিকার
→ অসমাপ্ত ভালোবাসা
→ অসমাপ্ত ভালোবাসা
→ অসমাপ্ত ভালোবাসা
→ অসমাপ্ত ভালোবাসা ২
→ মৃত্যু পুকুর: এক অসমাপ্ত রহস্য
→ অসমাপ্ত অপেক্ষা
→ অসমাপ্ত ভালোবাসার গল্প
→ অসমাপ্ত ভালোবাসা
→ অসমাপ্ত গল্প
→ অসমাপ্ত ভালবাসা
→ অসমাপ্ত ভালোবাসা
→ অসমাপ্ত ভালোবাসা---০১

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now