বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
রাষ্ট্রব্যবস্থার নীতি ও পদ্ধতি ঠিক না হলেও ওসমানি সালতানাতের সুলতানদের মধ্যে ব্যক্তিগত ভাবে অনেক ভালো মানুষ ছিলেন। তাঁদের মধ্যে যাঁরা শাণে রেসালাতের আশেক ও পবিত্র আহলে বায়েতের আশেক ছিলেন তাঁদের আমরা সন্মান করি। তাঁদের সবাই একরকম ছিলেন না, অনেকে ভালো মন্দের মিক্সার ছিলেন।
মুলুকিয়ত বা সালতানাত সব সময়ই ভূল সিদ্ধান্ত নেয় কারন এতে জনগণ রাজনৈতিক সিদ্ধান্ত ও রাষ্ট্রব্যবস্থায় যুক্ত থাকে না। তাই সব গোষ্ঠীবাদি শাসকগোষ্ঠীর মাধ্যমে ধর্ম আদর্শ জাতি দেশ রাষ্ট্র শেষ পর্যন্ত পরাজিত ও ধ্বংস হয়ে যায়। তাঁরাও আগাগোড়া অনেক ভূল করতে থাকেন এবং আসল করনীয় বুঝতে পারেন নি।
ইতিহাসের শেষ পর্যায়ে এসে তাঁরা অনেক মারাত্মক ভূল করে দ্বীন মিল্লাতের চিরস্থায়ী ক্ষতি করে ফেলেছেন- যেমন বিগত শতাব্দীর কুখ্যাত জাতীয়তাবাদী বিশ্বযুদ্ধে প্রথম বিশ্বযুদ্ধে হিটলারের পক্ষ নেয়া ঐতিহাসিক ভয়ঙ্কর চরম ভূল ছিলো, যার পরিণতিতে মুসলিম মিল্লাত ইসলাম ও মানবতার শত্রু ইঙ্গ মার্কিন ফরাসী আগ্রাসী অক্ষশক্তি উপনিবেশ ও জবরদখল করে, ধ্বংসাত্মক বিভক্ত করে। ওদের এ ভয়ঙ্কর মহাবিপর্যয়কর ভূলের পরিণতিতে কেবলাভূমিতে ঈঙ্গ মার্কিন অক্ষশক্তি ওরা ওদের দাস মোনাফেক সৌদি গোত্রবাদি ওহাবিবাদের মুলুকিয়ত কায়েম করে ইসলামের চিরস্থায়ী ধ্বংস করে রেখেছে। বিষফোঁড়া খুনি ইহুদি রাষ্ট্র ইসরাইলের প্রতিষ্ঠাও এ ভূল সিদ্ধান্তের পরিণতিতে চরম পরাজয়ের ফল।
ভালো মনের কিছু লোক থাকলেও ওসমানীয় সম্রাজ্য তুর্কি জাতীয়তাবাদ ও ওসমানীয় গোত্রের মুলুকিয়ত যা কলেমার চেতনা ও ঈমানী জাতীয়তা যেমন নয় তেমনি খেলাফত নয় এবং গ্রহনযোগ্য নয়।
ঈমানী জাতীয়তা ও খেলাফতে ইনসানিয়াতের দিশা থাকলে সারা দুনিয়া জয় হয়ে যেতো। মুলুকিয়ত ও সালতানাতকে খেলাফত বলা যায় না। খেলাফতের আদর্শ ও রূপরেখায় চললে ইসলাম ও মুসলিম মিল্লাত এবং মানবতার ধারা জয়ী থাকতো এবং অপশক্তির গ্রাসে মিল্লাত ও দুনিয়া জবরদখল ও পরাধীন হতো না , এত খুন জুলুম উচ্ছেদ ধ্বংসযজ্ঞের শিকার হতোনা মিল্লাত।
ওদের সিনেমাগুলো ইসলামের চেতনার ভাবধারা থাকলেও তুর্কি জাতীয়তাবাদের বস্তুবাদি আঁধারের কলুষতায় দূষিত ও বিপথগামী। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদেরকে হকের ধারায় খেলাফতে ইনসানিয়াতের পথে থাকতে হবে না হয় আত্মিক ও রাজনৈতিক সব দিকে সারা দুনিয়ায় পরাজিত উৎখাত ও চিরধ্বংস হয়ে যেতে হবে।
আমাদের মিল্লাত বিগত অনেক শতাব্দী ধরে ভূল পথে চলছে এবং চালানো হচ্ছে। আসল ধারায় ফিরে আসার পথ বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব।
মাআবুদ আল্লাহতাআলা ও প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দ্বীন মিল্লাত মানবমন্ডলী এবং আমাদের সবাইকে
রক্ষা করুন।
- আল্লামা ইমাম হায়াত আলাইহির রাহমা ( বস্তুর উর্দ্ধে মানবসত্তার প্রবক্তা, বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা এবং মানবতাভিত্তিক রাজনৈতিক দল বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now