বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অশুভ যাত্রা

"ভৌতিক গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X অর্ক গ্রামে খুব কম যায় । শহরেই থাকে বেশি । এবার ঈদের ছুটিতে ও গ্রামের বাড়িতে এসেছে ।একদিন বিকালবেলা গাড়ি আর ড্রাইভার সুমনকে সাথে নিয়ে ও ঘুরতে বের হল । গ্রামের মনোরম মেঠো পথ ধরে চলতে চলতে ওরা অনেক দূর চলে এলো । রাত হয়ে গেছে । ঘড়িতে তখন ১০টা বাজে । অর্ক বলল,"বাড়ি ফিরতে হবে ।" সুমন গাড়ি ঘুরালো । গাড়ি বাড়ির পানে চলতে লাগলো । রাস্তার দুই ধারে গাছপালা আর ছোট ছোট ঝোপ জঙ্গল । বিকালের মনোরম দৃশ্য গুলো এখন গাঁ ছমছমে পরিবেশের সৃষ্টি করেছে । চারদিকে অন্ধকার ।আশেপাশে কোন ঘরেও আলো নেই । শুধু গাড়ির সামনের লাইটগুলো থেকে আলো জ্বলছে । অর্ক হেডফোনে গান শুনছে । সুমন একমনে গাড়ি চালাচ্ছে । হঠাৎ ব্রেক কষে গাড়ি থামালো সুমন । অর্ক সামনের দিকে তাকিঁয়ে দেখলো ৭-৮ বছরের একটা ছোট ছেলে দাড়িঁয়ে হাত নাড়ছে । সাথে আর কেউ নেই । অর্ক গাড়ি থেকে নামলো । ছেলেটাকে জিজ্ঞাসা করলো,"এত রাতে এখানে কি করছো ? ছেলেটা কেদেঁ কেদেঁ বলল,"আমাকে বাড়ি পৌঁছে দেও ।" অর্ক একটু ভেবে ছেলেটাকে গাড়িতে উঠালো । বলল,"তোমার বাড়ি কোথায় ?" ছেলেটা বলল," এই তো সামনে ।" ছেলেটার দেখানো রাস্তায় চলতে চলতে পুরানো একটা বাড়ির সামনে এসে দাড়াঁলো ওরা । বাড়িটার পিছনে একটা দিঘি । অর্ক বলল,"এটা তো পুরানো ভাঙ্গা বাড়ি । এখানে তুমি থাকো কি করে ? আর তোমার আব্বু আম্মু কোথায় ?" ছেলেটা কিছু না বলে সোজা হাটঁতে লাগলো । ভাঙ্গা বাড়িটা পার হয়ে ও দিঘির জলে নেমে পড়লো । অবাক হয়ে গেল অর্ক আর সুমন । ছেলেটা দিঘির পানিতে ডুব দিয়ে হারিয়ে গেল । কি ঘটলো মাথায় ঢুকাতেই পারলো না অর্ক আর সুমন । হঠাৎ খুট করে পিছনে একটা শব্দ হল । সেদিকে তাকাতেই ওরা দেখতে পেল একটা ফুটবল ড্রপ খেতে খেতে ওদের দিকে আসছে । অর্ক বলটা হাতে তুলে নিল । তখনই চারদিক থেকে শোঁ শোঁ শব্দ ভেসে আসতে লাগলো । সাথে কোন এক ছোট ছেলের অট্টহাসি । মেঘলা আকাশ । চারদিকে অন্ধকার । ভয়ে কাপঁছে অর্ক আর সুমন । দৌড় দিবে সেই শক্তিটুকুও নেই । হঠাৎ ভয়ংকর একটা সাদামূর্তির উদয় হল ওদের সামনে । আর দাড়াঁলো না ওরা । শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড় দিল । গাড়িতে উঠেই গাড়ি স্টার্ট দিল সুমন । অর্ক বলল,"জোরে চালা ভাই । তা না হলে প্রাণ নিয়ে ফিরতে পারবো পারবো না ।" গতি বাড়ালো সুমন । কিছুক্ষণ বাদে হঠাৎই আবার গাড়ি থেমে গেল । নিজের সিটেই অজ্ঞান হয়ে ঢলে পড়লো সুমন । অর্ক ভয়ে ভয়ে পিছনে তাকিঁয়ে দেখলো সেই ছোট ছেলেটা গাড়ির পিছনের সিটে বসে আছে আর মুচকি মুচকি হাসছে । ভয়ে বুক কেপেঁ উঠলো অর্কর । লাল লাল চোখে ওর দিকে তাকিঁয়ে আছে ছেলেটা । ছোঁ মেরে ওর হাত থেকে বলটা নিয়ে চোখের পলকেই অদৃশ্য হয়ে গেল ছেলেটা । আর সহ্য করতে পারলো না অর্ক । জ্ঞান হারালো । চোখে মুখে পানির স্পর্শ পেয়ে জ্ঞান ফিরলো অর্কর । চোখ খুলে দেখলো ওর দিকে তাকিঁয়ে আছে সুমন আর অপরিচিত দু’জন লোক । সকাল হয়েছে । লোক দুজন স্থানীয় গ্রামেরই । অর্ক আর সুমন সবকিছু খুলে বলল লোকগুলোকে । সবশুনে ওরা বলল,"ঐ দিঘির পাশে ছয়মাস আগে ফুটবল খেলতে গিয়ে পানিতে ডুবে মারা যায় ঐ ছেলেটা । তারপর অনেকেই দেখেছে ঐ ছেলেটার আত্মাটাকে । কথা শেষ করে লোকগুলোর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রওয়ানা দিল ওরা । তবে মন থেকে মুছলো না ভয়ংকর এই অশুভ যাত্রার স্মৃতি ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৮ জন


এ জাতীয় গল্প

→ অশুভ যাত্রা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now