বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অশুভ—০১

"রহস্য" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X অশুভ - কুঞ্চিত চঞ্চু ভূমিকা প্রতিরাতেই এখন আমার বউটার গুনগুন করে কান্নার শব্দে ঘুম ভেঙে যায়। দেখি সে বিছানায় নেই। মেঝেতে পা ছড়িয়ে বসে কাঁদছে। প্রথম প্রথম খুব অস্থির লাগত আমার। এখন অনেকটা অভ্যাস হয়ে গেছে। নির্লিপ্তভাবে বাবুর ডায়পার পাল্টে দেই, গলার কাছে ঘামটুকু মুছে দেই। তারপর ঘুমপাড়ানী গানের মত গুনগুন কান্নার শব্দটা শুনতে শুনতেই ঘুমিয়ে পড়ি আবার। ১ আমার বউ নীতি। পারিবারিকভাবেই বিয়ে হয়েছে আমাদের। খুবই লক্ষ্মী একটা মেয়ে। শান্ত,ঝর্ণার জলের মত স্বচ্ছ। ওর অভিমান, আনন্দ, দুঃখ সব ফুটে ওঠে চেহারায়। কারো সাথে হাসিমুখ ছাড়া কথা বলতে দেখিনি কখনো ওকে। সবাই সবসময় ওকে খুব পছন্দ করে। বাবুর আসার খবর কেবল নিশ্চিত হয়েছি, এসময় নতুন বাসাটায় উঠলাম আমরা। গ্রাম থেকে আমার মাকে নিয়ে এলাম এখানে। নীতির বাবা মা কেউ নেই। আমি অফিসে চলে গেলেও এখন আর ওকে বাসায় একা থাকতে হবে না। নীতির কুকুর খুব পছন্দ। আমাদের প্রথম বিবাহবার্ষিকীতে সে লাজুক লাজুক গলায় একটা পুডল চেয়েছিল আমার কাছে। কিন্তু আমার মার তীব্র প্রতিবাদে শখটা চাপা পড়ে গেছে। মার একটাই কথা,বাড়িতে কুত্তা থাকলে ফেরেশতা ঢুকতে পারে না। তাই কুত্তা আনা যাবে না। তবে বিড়াল পালতে পারে। কোত্থেকে একটা বিড়ালও নিয়ে এল মা। বউটা আমার একটা কথাও বলেনি। শুধু শান্ত, গম্ভীর মেয়েটা আরো একটু শান্ত হয়ে গেল। কয়দিন পর লক্ষ্য করলাম, নীতি বিড়ালটাকে একটুও পছন্দ করেনা। কাছে এসে পায়ে শরীর ঘষলে আমিও একটু আদর করে দেই চিকুকে। ও, চিকু আমাদের বিড়ালটার নাম। নীতি কখনো ছুঁয়েও দেখেনা চিকুকে। পশুপাখিদেরও ভালবাসা আর ঘৃণা আলাদা করার ক্ষমতা আছে বোধহয়। এজন্যে চিকুও নীতির আশেপাশে তেমন একটা আসে না।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮০ জন


এ জাতীয় গল্প

→ অশুভ—০১

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now