বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
--- আপনার নামটা জানতে পারি?
--- ধ্রুব
--- আগেপিছে কিছু নাই?
--- ধ্রুব নীল।
--- ওহ,,আমার নাম জিজ্ঞাসা করবেন না?
--- আপনার ইচ্ছা হলে বলেন।
--- মানে কি? আপনি শুনতে চান না?
--- ৫০% চাই, আর ৫০% চাই না। সুতরাং আপনার উপর ছেড়ে দিলাম।
--- আমি ইরা আহমেদ।
--- ওহ!!
--- আপনি কি জানেন আমরা একই ব্যাচের?
--- আগে জানতাম না, এখন জানলাম। একটু পর ক্লাস শুরু হবে, আমি ক্লাসে গেলাম।
আমি হনহন করে হাটি,যাতে ইরা আমার সমানে না আসতে পারে। প্রায় প্রত্যেকদিনইই ইরার সাথে দেখা হয়।এমন কি ছুটির দিনগুলোতেও কিভাবে জানি দেখা হয়ে যায়। আমার আব্বা মারা গেছেন ছোটবেলায়। আম্মা আছেন এখনো। গ্রামে থাকেন। প্রায়ই ফোন করে খবরাখবর নেন। বার্ধক্যজনিত কারণে বিভিন্ন কঠিন রোগ ধরা দিয়েছে। চিকিৎসারজন্য টাকা পাঠালেও এখানে আনি না। আনলেই কি হবে? রাখব কোথায়, খাওয়াব কি? নিজেরই কোনোমতে চলে। একদিন রাত ২ টায় পড়ছিলাম। দিনে ঘুমিয়ে রাতে পড়ি, অনেকদিনের অভ্যাস তো! হাঠত একটা আননোন নম্বর থেকে ফোন আসে।
--- হ্যালো..
--- আসসালামু আলাইকুম।
--- হুম
--- সালামের উত্তর দেয়া প্রত্যেক মুমিনের জন্য ফরজ।
--- মনে মনে দিয়েছি।
--- হুম, জিজ্ঞেস করবেন না আমি কে?
--- কেনো ফোন করেছেন ইরা?
--- আপনি চিনে ফেললেন!!!
--- আপনাকে চেনা অতটাও কঠিন ব্যাপার না।
--- তো কি করছিলেন এতরাতে?
--- পড়ছিলাম। কেনো ফোন করেছেন বললেন না!
--- এমনিই, ভালো লাগছিল না।
--- আপনার ধারণা আমার সাথে কথা বললে আপনার ভালো লাগবে?
--- জ্বী।
--- আমি এখন কথা বলার মুডে নাই। ফোন রাখতে পারি??
--- না না, একদম ফোন রাখবেন না। আচ্ছা এতো Avoid করেন কেনো আমাকে?
--- কারণ আপনার প্রতি আমার কোনো interest নেই।
--- কিন্তু আমার আছে। কাল আপনি বাসায় থাকবেন?
--- হুম কেনো?
--- আমি আসব। ঠিকানা টা বলেন
--- আমি কিন্তু একা থাকি।
--- So what?? ঠিকানাটা বলেন। কাউকে ভ্য় পাই না আমি।
আমি ঠিকানা টা বললাম। কথা বলেই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুল ভাঙলো দরজার ধাক্কায়। ঘুল চোকে দরজা খুলতে গেলাম। দরজা খুলতেই বড়সড় একটা ধাক্কা খেলাম।
(To be continue....)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now