বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অর্ধাঙ্গিনী

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান তাবাসসুম ধ্রুবা (০ পয়েন্ট)

X কিছুদিন ধরে একটা মেয়ে আমার পেছন পেছন ঘুরছে। ইরা না কি যেন নাম। আমি পাত্তা দিচ্ছিনা,,শুধু যে ওকে পাত্তা দিচ্ছি না তা নয়। কাউকেই তেমন পাত্তা দিচ্ছি না।ছোট থেকেই আমি এমন। পড়ালেখায় তেমন ভালোও না আবার খারাপও না।সবাই যেমন ভাবে উপেক্ষা করছে,তেমনিভাবে আমিও সকলকে উপেক্ষা করছি। সবাই বলে আমি দেখতে ভালো।সেজেগুজে থাকলে নাকি হিরোদের মতো লাগবে। কি জানি,আয়নার সামনে দাড়াইনি কখনো সেভাবে। কারণ আমি চাই না আমাকে সুন্দর লাগুক।আমি চাই সবচেয়ে কুৎসিত লাগুক আমাকে।সবার আড়ালে থাকতে পছন্দ করি। কিন্তু কীভাবে যে এই ইরা নামের মেয়েটার নজরে পড়লাম কে জানে। ভার্সিটিতে ঢোকার পর পরই মেয়েটা চোখ দিয়ে গ্রাস করছে। এই তো সেদিন ভাঙাচোড়া নকেয়া-১১০০ তে সাপের গেম খেলছিলাম। ইরা পাশে এসে বসল। আমি পাত্তা দিলাম না। কিছুক্ষণ পর ইরা বলল, --- আচ্ছা আপনি এতো চুপচাপ কেন? --- কি করতে বলছেন? --- চারদিকে তাকিয়ে দেখেন, সবাই গল্প করছে।আর আপনি এখানে বসে গেম খেলছেন। গল্প-গুজব তো করতে পারেন। --- আমার ওসব ভালো লাগে না। --- তাই? --- জ্বী, একটু সরবেন, ক্যান্টিনে যাব। --- অবশ্যই, আমিও আসি আপনার সাথে? --- ইচ্ছে হলে আসুন। আমি ক্যান্টিনের দিকে রওনা হলাম। সাথে ইরাও আসল। ৫ টাকা দিয়ে একটা Dairy Milk কিনলাম। মেয়েটা অবাক হয়ে তাকিয়ে থেকে বলল, --- আপনার নামটা জানতে পারি? --- ধ্রুব। --- আগে পিছে কিছু নাই? --- ধ্রুব নীল।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৪৩ জন


এ জাতীয় গল্প

→ অর্ধাঙ্গিনী- ৪
→ অর্ধাঙ্গিনী- পর্ব ৩
→ অর্ধাঙ্গিনী- পর্ব ২
→ অর্ধাঙ্গিনী

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now