বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অপ্রকাশিত প্রেম

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান সূর্য কর্মকার (০ পয়েন্ট)

X শেষের পার্ট: ভাবতে ভাবতে কখন যে ষ্টেশনে পৌছে গেল বুজতেই পারলো না।ষ্টেশন থেকে নেমে অটো করে পৌছে গেল অর্ন এর অফিসে।অর্ন এর room গিয়ে সোজা ঢুকে পড়ল।নীলাকে দেখে অর্ন তো অবাক হয়ে গেল। অর্ন:নীলা তুমি?what a surprised.আমি ভাবতেই পারিনি যে তুমি আসবে।খুব খুশি হলাম তোমার আগমনে। নীলা:কেন আসতে পারি না বুঝি? অর্ন:কেন নয়?কি খাবে,চা না কফি? নীলা:এই কমন ডায়লগটা অনেকেই দেয়।অন্যকিছু খাওয়ালে খাব।নাহলে লাগবে না। অর্ন:কি খাবে বলো। নীলা:ফুচকা। অর্ন:এতদুর জার্নি করে এসেছো ফুচকা খাবে বলে? নীলা:না,চাকরির জন্য এসেছি।তুমি বলেছিলে না যে,আমাকে একটা চাকরি জুটিয়ে দিতে পারবে?তাই এসেছি। অর্ন:ও এই ব্যাপার।মনে করো তোমার চাকরি হয়ে গেছে। নীলা: কিভাবে? অর্ন:কাল থেকে তুমি আমার সহকারী। নীলা:সত্যি???(আমি তো এটাই চেয়েছিলাম) অর্ন:হুম।এখন থেকে তুমি আমার সাথে সাথেই থাকবে।এটাই তোমার চাকরি। এভাবেই তারা দুজন আরো ক্লোজড হলো বন্ধু হিসেবে।অবসরে দুজন ঘুড়তে যেত।আড্ডা দিত।আর অর্নের প্রতি নীলার ভালোবাসা আরো গাঢ়ো হতে লাগলো।এভাবেই কেটে যায় দেড় বছর।নীলা মনে মনে ঠিক করল যে অর্নকে তার মনের কথা বলবে।তাই সে অর্নের কাছে যায় দেখা করতে। অর্ন নীলাকে দেখে বসতে বলে।দুজনই খুব খুশি।নীলা মনে মনে প্রস্তুতি নিচ্ছে কথাটা বলার জন্য। কিন্তু নীলাকে চমকে দিয়ে নিজেই শুরু করল- অর্ন : নীলা আমার বিয়ে ঠিক হয়ে গেছে।মেয়ের নাম হচ্ছে রুপন্তি।খুব সুন্দরি এবার অনার্সে দ্বিতীয় বর্ষে পড়ে।সামনের মাসে ১২তারিখ বিয়ে।এই নাও কার্ড আর বিয়েতে কিন্তু আসতেই হবে। তুমি না আসলে আমি কিন্তু বিয়েই করব না।নীলার তখন কষ্টে বুক ফেটে যাচ্ছিল। নীলা মুখে হাসি এনে বলল:দারুন খবর।এই খবরের অপেক্ষায় তো ছিলাম। খুব খুশি হলাম খবরটা শুনে। অর্ন:সত্যিই???? নীলা:হুম সত্যি।আচ্ছা আমার একটা জরুরী কাজের কথা মনে পড়ল।তোমার সাথে পরে কথা হবে।বাই???? অর্ন:বাই। নীলা ওড়না দিয়ে মুখ চেপে রুম থেকে বেরিয়ে গেল। হাটতে হাটতে ভাবতে লাগলো যে সে আজ কত বড় অভিনেত্রী হয়ে গেছে যে,অর্নও তার খুশি হওয়ার অভিনয় ধরতে পারে নি। নীলার অপ্রকাশিত প্রেম অপ্রকাশিতই রয়ে গেল। (বি:দ্র:গল্পটা একটা বাস্তব গল্প।যার প্রতক্ষ্যদর্শী ছিলাম আমি।মেয়েটি এখনও তার অপক্ষায় আছে)।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৮ জন


এ জাতীয় গল্প

→ অপ্রকাশিত প্রেম

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now