বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
গল্প: অপরিচিতা
পার্ট : ৮
লেখক :ইমরান খান
♥♥♥♥
আরিফ : বলছিলাম যে, গ্রামের ভিতর দিয়ে হেটে গেলে তো খাওয়ার মতো তেমন কিছু পাওয়া যাবে না, তার চেয়ে বরং চলো কোনো ক্যাফেতে বসে কথা বলি....
তিতলি : যেহেতু তোমার প্রেমের কাহিনী শুনব, তাই তুমি এক কাজ করতে পারো,
প্রেম ফল নিয়ে আসতে পারো
আরিফ : প্রেমফল ????
এটা আবার কেমন জিনিস
তিতলি : ও আল্লাহ, তুমি এখনও প্রেমফল চিনো না
আরিফ : ( মাথা নাড়িয়ে না বোধক জবাব দিলাম )
তিতলি : আচ্ছা যাও তুমি বাদাম নিয়ে এসো
আরিফ : ইন্টারেস্টিং ব্যাপারতো, আচ্ছা বাদামকে প্রেমফল বলার কারণটা কি ?
তিতলি : আগে নিয়ে তো এসো, পরে বুঝিয়ে দিচ্ছি
আরিফ : আচ্ছা তুমি একটু অপেক্ষা করো, আমি নিয়ে আসি
তিতলি : হুম
আরিফ : ( কিছুক্ষণ পরে ) এই নাও তোমার বাদাম
তিতলি : থ্যাঙ্ক ইউ.......
আরিফ : হুম এখন বলো বাদামের রহস্য......
তিতলি : আচ্ছা ধরো তুমি আর আমি দুইজন প্রেমিক প্রেমিকা, আর আমরা এখন প্রেম করতেছি, আর এই ফলটা আমরা প্রেম করার সময় খাচ্ছি,
এছাড়া তুমি হয়তো দেখে থাকবা যে অনেক প্রেমিক প্রেমিকারাই প্রেম করার সময় এই বাদামটাই বেশি খায়,,,
যার জন্য বাদামকে প্রেমফল বলে
আরিফ : ব্যাস এটুকুই......
তিতলি : এটুকুই কি যথেষ্ঠ নয় ??
আরিফ : মোটেই না !!!!
তিতলি : আচ্ছা, একটা বাদাম ফাটাওতো
আরিফ : ( একটা বাদাম ফাটিয়ে ) নাও...
তিতলি : কি দেখলে এর ভিতর ?
আরিফ : দুইটা বাদামের দানা......
তিতলি : হ্যা, আর এই দুইটি দানার একটি হচ্ছে প্রেমিক আর অপরটি প্রেমিকা.......
আরিফ : যদিও বিষয়টা অনেক মজার, তবে.......
তিতলি : কোনো তবে টবে নাই, এখন তোমার সম্পর্কে বলো
আরিফ : হ্যা বলো কি জানতে চাও
তিতলি : প্রেম না করার কারণ......
আরিফ : দুইটা কারণ আছে,
প্রথমত আমি একটু অগোছালো তো তাই.....
তিতলি : অগোছালোর সাথে প্রেম না করার সম্পর্ক কি ?
আরিফ : অগোছালো কোনো ছেলের সাথে কি কোনো মেয়ে প্রেম করতে চাইবে ??
তিতলি : এর উত্তরটা আমি পড়ে দিচ্ছি, তার আগে তুমি দ্বিতীয় কারণটা বলো
আরিফ : বর্তমান সময়ে মেয়েদের বিশ্বাস করা কঠিন
তিতলি : কেন ???
আরিফ : কারণ মেয়েরা এখন আর পিওর ভালো বাসতে পারে না
তিতলি : মেয়েটা না পাড়ুক, তুমি তোমার ভালোবাসা দিয়ে মেয়েটাকে জয় করে নিবা
আরিফ : একটি মেয়ে যদি কোনো ছেলেকে সত্যিকারে ভালোবাসে তাহলে মেয়েটা চাইলে ওইটাকে দেবতারূপে রূপ দিতে পারে,
কিন্তু একটা ছেলে যতই ভালোবাসুক মেয়েটি না চাইলে অবশেষে তাকে দেবদাস ই হতে হয়
তিতলি : এতো অভিজ্ঞতা কই পাইলা, কয়টা প্রেম করছো ???
আরিফ : কিছু কিছু বিষয় জানার জন্য প্র্যাকটিকেলি নিজেকে কিছু করতে হয় না,
আশে পাশে একটু ভালোভাবে খেয়াল করলেই এসব জানা যায়
তিতলি : তোমার কথায় অনেক যুক্তি আছে মানলাম
এখন আমার একটা প্রশ্নের উত্তর দাও
আরিফ : হুম বলো......
তিতলি : যদি ছেলেমেয়ে উভয়েই একে অপরকে ভালোবাসে সে ক্ষেত্রে তাদের কি ভবিষ্যত কি হবে
আরিফ : কারো ভবিষ্যত বলা তো আর আমার দ্বারা সম্ভব না তবে এটুকু বলতে পারি,
নিজের ভালোবাসার মানুষটা সাথে তো দুনিয়াটা হাতে,
তাদের মাঝে আর কিছুই বাধা হয়ে দাড়াতে পারে না
তিতলি : কিভাবে বলো এটা ??
আরিফ : কেননা কথায় আছে
" মিয়া, বিবি রাজি তো, কেয়া করেগা কাজি "
তিতলি : জানি না আমি কি এমন পূণ্য করেছি যার কারণে তোমার মতো এমন একটা বন্ধু পেয়েছি......
আরিফ : তোমার এমন কেনো মনে হলো ??
তিতলি :............
♥♥♥♥
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now