বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অপেক্ষার প্রহর

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Mst.Faujia Alam (০ পয়েন্ট)

X যেখানেই যাও যত দূরে যাও মনে রেখ আমি আছি পাশাপাশি। আলো বলে অন্ধকার তুই বড় কালো অন্ধকার বলে ভাই তাই তুমি আলো। জগতে আলো অন্ধকার দুটোই দরকার। একটি অপরটির পরিপূরক। একটি না থাকলে অপরটির মূল্যায়ন করা যায় না। আমাদের জীবনটাও ঠিক তেমন একজনের ক্ষেত্রে আরেকজন। একে অপরের সুখে দুখে এগিয়ে আসা এই ত মানুষ হিসেবে মানুষের ধর্ম। ভালোবাসা কে ভালোবেসে বেঁধে রাখতে হয় পবিত্র মনে। একজন হিসেবে আরেকজনকে পরিপূরক হিসেবে দেখে। ভালো বন্ধু সেই হয় যে একজনের সাথে অপরজনকে তুলনা দেয় না। গোয়েন্দা গিরি করে না। ভালোবাসলে সবকিছুকেই ভালোবাসতে হবে। মন পবিত্র থাকতে হবে। স্বার্থসিদ্ধ উদ্ধার না করাই ভালো উভয়পক্ষ কে। সময় নিয়ে একে অপরের সাথে চলতে হবে। একে অন্যের রুচি আচার ব্যবহার সম্পর্কে জানতে ও বুঝতে হবে। কিন্তু আমরা আদৌ কী তাই করি??? হোক পরিবার,হোক কোন প্রতিষ্ঠান,হোক বন্ধু,হোক ভালোবাসার মানুষ সবসময় নিজের মতামত প্রতিষ্ঠা করতে চায়। সে মতামত অপরের পছন্দ অপছন্দ নাও হতে পারে তাতে কী যায় আসে? একদিন একজন কে ভালোবেসে হয়েছিলাম শূন্য। সেই শূন্য পূরন করতে সময় লেগেছে দুইটি যুগ। কিন্তু আবার যদি শূন্য হয়ে যায় ৫ টি যুগেও তা আর পূরণ হবার নয়। তাতে কী যায় আসে? ঐ যে মতামত প্রতিষ্ঠা করে হয়ে যাবে একদিন শূন্যের কাতারে। অথচ বলেই যাবে আমি আছি তোমার হাতটি ধরে। সময় কথা বলে তাই সময়ের অপেক্ষা। অপেক্ষায় রইলাম আজীবন।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৫ জন


এ জাতীয় গল্প

→ অপেক্ষার প্রহর
→ #♥অপেক্ষার প্রহর!!!
→ অপেক্ষার প্রহর
→ অপেক্ষার প্রহর
→ অপেক্ষার প্রহর
→ ==== অপেক্ষার প্রহর ==== writter : Tanjib Britto
→ অপেক্ষার প্রহর........
→ --অপেক্ষার প্রহর---(পর্ব - 1)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now