বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
তোমাকে ভালোবাসার খবর আমি আর কাকে বলব?
আমার চায়ের কাপ জানে, কাপে জমে থাকা ভাঙা বিস্কুট জানে। জানে বিস্কুট খেতে আসা লাল পিপড়ারাও।
আমার সবুজ শার্টে লাগানো বেগুনি বোতাম জানে, টেবিলে রাখা মেঘ বলেছে যাব যাব জানে।
এইতো সেদিন মাকড়সার ঝুলটা বললো, কাউকে এতো ভালোবাসা ঠিক না।
বিছানার নোংরা চাদর আর ময়লা বালিশেরও একই অভিযোগ। কাউকে ভালোবাসলে আগে নিজের যত্ন নিতে হয়।
আমার মশারী জানে আমি তোমাকে ভালোবাসি, মশারীর ভেতর মশারাও জানে।
কলমের খাপ, চশমার ডাটি, দেয়ালের লোনা আর বাসি কেকটাও জানে আমার ভালোবাসার খবর। আমার পছন্দের কবিতাও জানে তোমার কথা।ইদানীং সেও যেনো চিন্তিত,অপরিপূর্ণ। গভীর রাতে সে আমাকে তোমার কথা মনে করিয়ে দেয়।দেখো,আমি কি স্বার্থপর!তোমার কথা একদম ভুলে যায়,মাঝে মাঝে কি যে হয় আমার।ভালোই হয়,সবাই তোমার চিন্তায় অধীর থাকে।মাথার ওপর ঐ ঝলসানো রুটির মতো দেখতে চাঁদটাও জানে আমাদের ভালোবাসার কথা।
ওরা ভাবে একদিন তোমাকে দেখতে পাবে। তুমি ওদের যত্নে রাখবে। শুকনো ফুলগাছে পানি দেবে, টেবিল ফ্যানের পাখাগুলো মুছে দেবে পরম মমতায়।অপূর্ণ কবিতা পূর্ণ করবে মনের মাধুরী মিশিয়ে।ঝলসানো রুটির মতো দেখতে চাঁদকে পরিণত করবে পূর্ণিমাচন্দ্রে। চায়ের কাপে নতুন চা করবে, ছেড়া মশারী পাল্টে দেবে, সবুজ শার্টে লাগাবে সবুজ বোতাম। ওরা অপেক্ষা করে।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now