বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
বৃষ্টি এলেই রোদেলার চোখ ভিজে যায়। ভিজে যায় চোখের চশমাটাও। চশমার কাচ এমন ঘোলাটেই ভালো লাগে ওর। মুছতে ইচ্ছে করে না। মনে হয় অন্য একটা পৃথিবীতে, অন্য কোথাও চলে গিয়েছে ও। চারপাশে কেউ নেই। কিছু বলার নেই। সবার থেকে অনেক দূরে যাওয়ার জন্য চোখ দুটো বন্ধ করে রাখাটাই যথেষ্ট। অনেকটা সেই খরগোশের মতো। চোখ বন্ধ করলেই যে ভাবতো বাকি কেউ তাকে দেখতে পাচ্ছে না। বৃষ্টি এলেই তাই রাস্তায় বেরিয়ে পড়ে রোদেলা। চোখ বন্ধ করে বোঝার চেষ্টা করে পানির বিন্দুগুলোকে। মনে হয় কেউ কাঁদছে। তার কান্না ছুঁয়ে যাচ্ছে রোদেলাকে। বৃষ্টি হয়ে। জামিল অনেক আগেই চলে গেছে। মরে গেছে, পচে গেছে ওর শরীর। মাটিতে মিশে গাছের পুষ্টি যোগাচ্ছে হয়তো। কিন্তু তবু কেন যেন মনে হয় রোদেলার, বৃষ্টিটুকু জামিলেরই কান্না। অভিমান হয় খুব। কাঁদুক! কেঁদে মরে যাক। রোদেলাকে একলা ফেলে যাওয়ার এটাই শাস্তি জামিলের। কখনো হয়তো সামনাসামনি শাস্তি দেবে রোদেলা জামিলকে। কাঁদাবে। বৃষ্টিতে ভিজে ভিজে সেই সময়টারই অপেক্ষা করে রোদেলা।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now