বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অপারেশন 97.....পর্ব ১

"সাইন্স ফিকশন" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X অপারেশন 97...... জুলহাজ ফয়সাল এক বেশ কিছুক্ষণ হল মেয়েটাকে আড়চোখে লক্ষ্য করছি, অবশ্য মেয়েটাও যে আমাকে লক্ষ্য করছেনা তা-না। আমার ধারণা মেয়েটার এখানে আসার কারণ আমি নিজে। মেয়েটাকে আজ কয়েক জায়গায় দেখেছি, সম্ভবত আমার পিছু নিয়েছে। গতকাল রাত প্রায় ১ টার দিকে একটা ফোন আসে আমার কাছে। কেউ একজন ফোন দিয়ে দ্রুত মালিবাগ যেতে বলে। আমি কারণ জানতে চাওয়ার আগেই রেখে দেয় ফোন। কিছুক্ষণ পর আবার ফোন আসে। এবার বলে আমি যদি না যাই তাহলে খুব খারাপ হবে। আমি রাগে একটা ধমক দিয়ে লাইন কেঁটে দেই এবং আবার যেন ফোন না দিতে পারে তাই মোবাইল অফ করে রাখি। মেয়েটা অসম্ভব সুন্দর। কাল রাতে যদি ফোনটা না আসতো তাহলে আমি নিশ্চিত ওর সাথে কথা বলার চেষ্টা করতাম কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। আমি এখন ওর কাছ থেকে দূরে সরার চেষ্টা করছি। শেষমেশ একটা ফাস্টফুডে এসে বসলাম মেয়েটা আমার পিছু পিছু ফাস্টফুডে ও প্রবেশ করল। এখানে এসেছি অনেক্ষণ হয়ে গেছে অথচ এতক্ষণে মাত্র এক কাপ কফি খেয়েছি। বিষয়টা ফাস্টফুড ওয়ালার পছন্দ হচ্ছেনা আকার ইঙ্গিতে আমাকে চলে যাওয়ার জন্য বলছে। কিন্তু আমি যাওয়ার সাহস পাচ্ছিনা কারণ ফাস্টফুডের বাহিরে একটা কালো মাইক্রো দাঁড়িয়ে আছে। (চলবে)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৮ জন


এ জাতীয় গল্প

→ অপারেশন 97.....পর্ব ১
→ অপারেশন 97...... (পার্ট ১৩ ও শেষ পর্ব)
→ অপারেশন 97......১২
→ অপারেশন 97......১১
→ অপারেশন 97......১০
→ অপারেশন 97......৩
→ অপারেশন 97......৯
→ অপারেশন 97......৮
→ অপারেশন 97......৭
→ অপারেশন 97......৬
→ অপারেশন 97......৫
→ অপারেশন 97...... পর্ব ৪

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now